
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে চাহিদার চেয়ে পেঁয়াজ উৎপাদন এবার ভালো হয়েছে। সরকারের দেওয়া এয়ার ফ্লো মেশিন ও কৃষকদের নিজস্ব প্রচেষ্টার ফলে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না। আমদানি করার জন্য আমদানিকারকেরা এখন হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে বাজারে পেঁয়াজের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে (৭০-৮০ টাকা) রয়েছে। পেঁয়াজের দাম উৎপাদন খরচের চেয়ে কম হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। আগামী সপ্তাহের মধ্যে বাজারে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন শুরু হচ্ছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা শেষে তিনি এসব কথা বলেন।
সার সরবরাহ, ব্যবহার ও নীতিমালা নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, আজকে সভায় সারের ব্যবস্থাপনা, দাম ও নতুন নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। সারের দামও বাড়বে না। বর্তমানে সারের দাম নিম্নমুখী। ইউরিয়া সার ব্যবহারে সচেতন হতে হবে। কৃষকেরা অনেক সময় সার বেশি দিয়ে দেন। ইউরিয়া সার বেশি দিলে গাছ বড় ও সবুজ দেখায়, কিন্তু ফলন বাড়ে না। ইউরিয়া সার জমিরও ক্ষতি করে।
সার নীতিমালার উদ্দেশ্য কী—জানতে চাইলে উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে কিছু দুর্নীতিবাজকে মোকাবিলা করা হবে এবং অবৈধ লাইসেন্সপ্রাপ্তদের সমস্যা দূর করা হবে। আগে সার ডিলারদের বিভিন্ন সংস্থার জন্য আলাদা লাইসেন্স নিতে হতো। নতুন নীতিমালায় একটি লাইসেন্সেই সব ধরনের সার একজন ডিলার এক দোকান থেকে বিক্রি করতে পারবেন। আর নতুন লাইসেন্স দেওয়ার জন্য একটি সেন্ট্রাল কমিটি গঠন করা হবে।
গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সার কারখানায় গ্যাসের দাম ১৬ থেকে ৪০ টাকা হলেও কৃষি খাতে এর কোনো সম্পর্ক নেই। কৃষকের দর একই থাকবে এবং সরকার ভর্তুকি দেবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে