
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান উদ্ধার হয়েছেন। আজ বুধবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া এসআই আশিকুর সুস্থ আছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি গোষ্ঠী কর্তৃক অপহৃত হয়েছিলেন তিনি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত এসআই আশিকুর সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলকালে অপহৃত হন।
আশিকুর চলতি বছরের ২১ এপ্রিল শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আইপিও (ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসার) হিসেবে দক্ষিণ সুদানে পৌঁছান। পুলিশ সুপার (এসপি) থেকে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত বিভিন্ন পদের মোট ১১ জন সদস্য ছিলেন বাংলাদেশ থেকে যাওয়া ওই দলে।
জানা যায়,গতকাল আশিকুরের অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিশনে থাকা বিভিন্ন দেশের সেনাসদস্য এবং বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান শুরু করে। পরে ওয়াকিটকি সেটের লোকেশন শনাক্ত করে তাঁকে উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সুদানে যুদ্ধ চলার কারণে সীমান্তবর্তী অনেক সন্ত্রাসী দলের কাছে অস্ত্র সরবরাহ বেড়েছে।
আফ্রিকার এ দেশটিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য বর্তমানে কর্মরত। সেখানে বাংলাদেশের দেড় হাজারের বেশি সেনাসদস্যও রয়েছেন।
১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ওই সব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা পেয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে