
শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রস্তাব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মে দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পতিত সরকারের অনেক মন্ত্রী ও এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে বা আত্মগোপনে আছে। তাদের বাড়ি, গাড়ি, জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছে, তাদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বলেছি। আমার শ্রমিককে আমি দেখব, মালিকদের এমন মানসিকতা গড়ে ওঠেনি। আমরা সর্বদা শ্রমিকের পক্ষে, আবার মালিককেও দেখার দায়িত্ব আছে। আমরা চাই না শ্রমিক একদিকে মালিক অন্যদিকে।’
শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে ত্রিপক্ষীয় কাউন্সিলের আলোচনা জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার দেন, তাঁদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। কিন্তু রানা প্লাজার মতো ট্র্যাজেডি মালিকপক্ষের অবহেলার ফল।
এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘যিনি কারখানার মালিক, তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি, এভাবেই অতীতে শাসন ও শোষণ চলেছে। জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে। এর পেছনে কারণ ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। সরকারের অবহেলায় রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে রেশমা নামের নারী কর্মীকে উদ্ধার করা ছিল সাজানো নাটক।’
উপদেষ্টা জাপানের টয়োটার উদাহরণ টেনে বলেন, ৪০ বছর ধরে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, যদিও ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও এমন শিল্প সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি দমন-পীড়নের কথাও উল্লেখ করেন।
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রমিকদের অধিকার সুরক্ষায় জোরাল বার্তা দেওয়া হয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ বিষয়ে বিতর্কে অংশ নেন।
অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বিতার্কিক দল বিজয়ী হয় এবং উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে