ডিজিটাল যুগের উপযোগী ডাকব্যবস্থা প্রতিষ্ঠায় ডাকঘর ডিজিটাইজেশনের পথনকশা তৈরি করা হয়েছে, আর শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
আগামীকাল রোববার (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়, ডাকব্যবস্থাকে ডিজিটাইজ করার পাশাপাশি ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ডিজিটাল দক্ষতা প্রদানের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ডের ডিজিটাইজেশনের ভিত তৈরি হলো।
ডাকব্যবস্থার উন্নয়নে ১৪টি শর্টিং সেন্টার নির্মাণ ও ডিজিটাইজ করার পাশাপাশি রেলে চিলিং বগি ও ডাকের গাড়িতে চিলিং ভ্যান চালুর পরিকল্পনার কথাও জানান ডাকমন্ত্রী।
দেশে ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য যেকোনো প্রতিষ্ঠানের নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, হিমায়িত খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে দিতে ও আনতে ডাকঘরের বিকল্প নেই।
ই-কমার্সের জন্য ডাকঘর এখন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। তিনি বলেন, গ্রাহকেরা তাঁদের পণ্যের সবশেষ অবস্থান বা বিতরণের তথ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বারকোড স্ক্যান করে খুব সহজেই জানতে পারছেন। জিপিওসহ গুরুত্বপূর্ণ ডাকঘরসমূহে ডিজিটাল সিরিয়াল সিস্টেম চালুর কথাও উল্লেখ করেন তিনি।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে