দেশের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও বিতরণের দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। আবেদনকারীদের কাছে দ্রুত লাইসেন্স বিতরণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
আজ সোমবার জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৬ জুন অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেও কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। সেই বৈঠকে কমিটির সভাপতি রওশন আরা মান্নান বলেন, ‘বিআরটিএ থেকে দীর্ঘদিন যাবৎ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে গ্রাহকেরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে এবং যে কোনো সেবা প্রাপ্তির ক্ষেত্রে দালালের মাধ্যমে নিতে হয়। ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স এবং নবায়নযোগ্য ২৫ লাখ লাইসেন্স ছাপানোর অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন যাবৎ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কার্যক্রম ধীর গতিতে হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিরসন হওয়া দরকার।’
বৈঠকে মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের অবকাঠামো নির্মাণ এবং মহাসড়কে জনগণের জীবনের নিরাপত্তা বিধান ও নিরাপদ রাখা লক্ষ্যে নসিমন, করিমন, সিএনজি চালিত অটোরিকশা ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধ করতে বিভাগীয় কমিশনার, ডিআইজি, অতিরিক্ত আইজিপির (হাইওয়ে) সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে আবার সুপারিশ করা হয়।
কমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার এবং সেখ সালাহউদ্দিন অংশ নেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে