পোশাক শ্রমিকদের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড দেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দিকে বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে—আগের বৈঠকে টিসিবির কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন কমিটির সভাপতি টিপু মুনশি ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
ওই বৈঠকে টিটু জানান, পোশাক কারখানার মালিকেরা কর্মীদের সুষ্ঠু তালিকা দিলে সাবসিডাইসড প্রাইসে না হলেও, রেশন আকারে যাতে স্বল্প আয়ের মানুষ অন্তত ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে পারে, সে জন্য টিসিবির কার্ডের বিশেষ ব্যবস্থা করা হবে।
ওই বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির ডিস্ট্রিবিউশনে একটু পরিবর্তন করা হয়েছে এবং টিসিবির সুবিধাভোগী এক কোটি পরিবারের তালিকা হালনাগাদ করার জন্য সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এমপিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকারের এজেন্সিগুলো যাচাই-বাছাই করে তাদের (এমপি) সুপারিশে মাধ্যমে তালিকা হালনাগাদ করতে হবে। একই টিসিবির দক্ষ ডিলারদের পুনর্নিয়োগ ও স্থায়ী ডিলার নিয়োগের চিন্তাভাবনা আছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
ওই বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এ ছাড়া সমবায়ের অধীনে যে গোডাউনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তা পুনরায় চালু করার এবং টিসিবির কসকোর বেহাত হয়ে যাওয়া ন্যায্যমূল্যের যে দোকানগুলো ছিল, তা কোথায় কি অবস্থায় আছে তা নিজেদের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে। টিসিবির অধীনে যে সম্পদগুলো আছে, তা সংস্কার করে এর কার্যক্রম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হবে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—বৈঠকে বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ এবং পেঁয়াজ আমদানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে ম্যানমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়।
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে