চীনের সঙ্গে করা সাড়ে ৭ কোটি টিকা চুক্তির আরও ৫৫ লাখ ডোজ দেশে পৌঁছেছে। এই নিয়ে বিভিন্ন দেশের উপহার, কেনা ও কোভ্যাক্সের অনুদান মিলে এখন পর্যন্ত ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা হাতে পেল বাংলাদেশ।
বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ একটি বিমান টিকাগুলো নিয়ে অবতরণ করে।
দেশের ৮০ ভাগের বেশি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। সে অনুযায়ী ২৭ কোটির বেশি টিকা প্রয়োজন। হাতে পাওয়া টিকার চার ভাগই সিনোফার্মের। এ ছাড়া অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা পাওয়া গেছে। চলতি মাসে অন্তত ৩ কোটি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে গতকাল ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় দিনে টিকাদান কার্যক্রম ছিল বন্ধ। গত মঙ্গলবার পর্যন্ত দেওয়া হয়েছে ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ টিকা। ফলে নতুন করে আসা টিকাসহ মজুত আছে ১ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার জন।
এ ছাড়া এদিন পর্যন্ত সারা দেশে টিকা পেতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৫০ লাখ ৩৬ হাজার ৬৭৬ জন নারী-পুরুষ।
এদিকে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেভাবে সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ভ্যাকসিন চলে আসছে, এতে করে এ বছর ডিসেম্বরের মধ্যেই লক্ষ্যমাত্রার অন্তত ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।
এই সময়ে দেশে নানা উৎস থেকে দ্রুত ভ্যাকসিন পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ নিজে এই মুহূর্তে কোনো ভ্যাকসিন উৎপাদন না করলেও দেশে এখন পৃথিবীর উৎপাদিত প্রায় সব ধরনের ভ্যক্সিনই চলে এসেছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ও আন্তর্জাতিক মহলে সম্পর্কের কারণে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদেরও ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং ক্রমান্বয়ে দেশের সব মানুষই ভ্যাকসিন পাবে। এখন থেকে প্রতি মাসে দেশে অন্তত ৩ কোটি ডোজ টিকা আসবে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে