
৫ আগস্টের পর সরকার পরিবর্তন হয়েছে ঠিকই; কিন্তু চিন্তার কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র আয়োজিত সেমিনারে জ্যোতির্ময় বড়ুয়া এই মন্তব্য করেন।
সেমিনারে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের লিখিত ধারণাপত্রে আইন ও সালিশ কেন্দ্রের গত দুই বছরের ধর্ষণের তথ্য তুলে ধরা হয়। ২০২৪ সালে সারা দেশে ৪০১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর চলতি বছরের জুন পর্যন্ত ৪৪১টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘ধর্ষণের প্রকৃত ঘটনা আরও বেশি হবে। ধর্ষণ মামলায় আসামিদের মৃত্যুদণ্ড না দিয়ে বেশি কারাদণ্ডের বিধান রাখলে ভালো হতো।’
সেমিনারে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী সুলতানা বলেন, ‘গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে ছাত্রলীগের রোষানলে পড়ি। আমার একটি স্লোগান নিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আমাকে প্রস্টিটিউট পর্যন্ত বলা হয়েছে।’
১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে ১৪ বছরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ সদস্য দলবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে খুন করেন। ওই ঘটনার পর থানার সামনে হাজার হাজার লোক জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ দমাকে পুলিশ গুলি চালায়। এতে সাতজন নিহত হন।
ইয়াসমিন হত্যাকাণ্ডের পর ২৪ আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সেমিনারের আয়োজন করে।
সেমিনারের বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, আইনজীবী আবেদা গুলরুখ, স্থপতি ফারহানা শারমিন ইমু, মিরনজিল্লা হরিজন কলোনি ভূমি রক্ষা কমিটির সদস্য পূজা রানী দাস, অটোচালক সাহিদা আক্তার ও গৃহিণী শিরিনা বেগম।
সভাপতিত্ব করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।
সেমিনারে লিখিত ধারণাপত্রে বলা হয়, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে নারীবান্ধব রাজনৈতিক পরিবেশ নির্মাণে দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথে সব বাধা দূর করতে হবে। আগামী সংসদ নির্বাচনে নারীদের ১০০ আসনে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রা শুরু করতে হবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে