
চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানি করতে চায়। ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। সেখানে আরও কোন্ কোন্ বিষয়ে নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম আমদানি করতে চায়। তারা বলেছেন বাংলাদেশের আম তাদের খুবই পছন্দ। এবার তারা এমন পরিমাণ আম নেবে যাতে বাংলাদেশ সংকট পড়ে যায়।
শফিকুল আলম আরও বলেন, একই সঙ্গে বাংলাদেশের কাঁঠালও চীনাদের খুব পছন্দ। তারা এ দেশ থেকে বিপুল পরিমাণ কাঁঠাল আমদানি করতে চায়। এতে বাংলাদেশের রপ্তানি আয় চার মিলিয়ন ডলার বাড়বে বলে আশা করা যায়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে