
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম ব্যক্তিগত সফরে তিন দিনের জন্য সিঙ্গাপুরে গেছেন। জানা গেছে, সেখানে তিনি চিকিৎসাও করাবেন।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১) সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য উপদেষ্টার বিদেশযাত্রার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নূরজাহান বেগম ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত (ট্রানজিট সময় বাদে) সিঙ্গাপুর সফর করবেন। এ সফরকে ব্যক্তিগত হিসেবে গণ্য করা হবে এবং উপদেষ্টার সঙ্গে থাকবেন তাঁর ছেলে আবরার জামান। সব ব্যয়ভার নিজেই বহন করবেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নূরজাহান বেগম নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা করান। তিনি থাইরয়েড ক্যানসারের জটিলতায় ভুগছেন। আগে থেকেই চিকিৎসার বিভিন্ন ধাপে ফলোআপ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করতে তিনি সাধারণত সিঙ্গাপুরেই যান। গতকাল সোমবার রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগেও তিনি নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা করতেন। দায়িত্ব গ্রহণের পরও চিকিৎসার জন্য একইভাবে যাচ্ছেন। এবারের সফরও সম্পূর্ণ ব্যক্তিগত। সিঙ্গাপুরে তাঁর চিকিৎসকের সঙ্গে একটি ফলোআপ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে