
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করে।
রিট পিটিশন অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। উক্ত ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়।
এতে বলা হয়, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ উক্ত ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে। বিস্তারিত পর্যালোচনাপূর্বক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে