বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। এদিন অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে গত ১৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক থাকায় ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ট্রাইব্যুনালে জমা দেওয়া অভিযোগে বলা হয়, ২০২৪ সালে গণ-অভ্যুত্থান চলাকালে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে যেকোনো মূল্যে আন্দোলন দমনের নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য এ কে এম শামীম ওসমান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০২৪ সালের ১৯ জুলাই শামীম ওসমান তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে বলেন, ‘পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে হাতে অস্ত্র নিতে হইছে। আর অস্ত্র ছাড়া মুভ করা যাচ্ছে না।’
অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শামীম ওসমানের নির্দেশনা ও উপস্থিতিতে তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্যালক আহমদ মিনহাজুল আবেদীন ভিকি, শামীম ওসমানের শ্যালক তানভির আহম্মেদ টিটু নিরস্ত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালান। আন্দোলনরত শিক্ষার্থী পারভেজ, মাদ্রাসাশিক্ষার্থী কিশোর আদিল, গার্মেন্টসের কর্মী ইয়াসিন, বাসচালক আবুল হোসেন মিজি, গার্মেন্টসের কর্মী রাসেল রানা এবং ছয় বছরের শিশু রিয়া গোপকে হত্যা করা হয়। সেই সঙ্গে অসংখ্য আন্দোলনকারীকে হত্যাচেষ্টার মাধ্যমে মারাত্মক জখম করা হয়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে