
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ সহজ করতে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ ক্ষমা বা বিশেষ সুযোগ দেওয়ার প্রস্তাব জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। গত রোববার (১৯ এপ্রিল) লিবিয়ার উপশ্রমমন্ত্রী জামাল শাবানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম খাতে সহযোগিতা জোরদার, বাংলাদেশি কর্মীদের সুরক্ষা এবং আকামা (বাসস্থান অনুমতি) প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বৈঠকে বলেন, লিবিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত থাকলেও তাঁদের অনেকেই বৈধতার জটিলতায় ভুগছেন। উচ্চ ফি, কর ও জরিমানা বৈধকরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলে বিপুলসংখ্যক কর্মী বৈধতার আওতায় আসতে পারবেন।
জবাবে উপশ্রমমন্ত্রী জামাল শাবান বলেন, বাংলাদেশি কর্মীরা লিবিয়ার শ্রমবাজারের গুরুত্বপূর্ণ অংশীদার। শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের একটি সমন্বিত ডেটাবেইস তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন।
বৈঠকে সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে যৌথ কমিটি গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এ ছাড়া শ্রমিক প্রবেশপ্রক্রিয়া নিয়ন্ত্রণ, আইন মেনে চলা এবং শ্রমবাজার ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশি নাগরিকদের অপহরণ ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণে লিবিয়া কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন রোধে দুই দেশের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।
বৈঠকের শেষে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে