
এবারের ঈদযাত্রায় সড়কপথে যাত্রীদের বাড়তি চাপ দেখা যাচ্ছে না। বাস টার্মিনালগুলোতেও নেই উপচে পড়া ভিড়। যাঁরা অগ্রিম টিকিট কেটেছেন, তাঁদের বেশির ভাগই কাউন্টারে এসে সঠিক সময়ে বাস পাচ্ছেন। কেউ কেউ কাউন্টারে এসেও তাৎক্ষণিক টিকিট কেটে রওনা দিতে পারছেন গন্তব্যে।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী বাস কাউন্টারগুলো ঘুরে যাত্রীদের বাড়তি উপস্থিতি দেখা যায়নি। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেননি কোনো যাত্রী। সঠিক সময়েই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ের বাসগুলো।
উত্তরবঙ্গের রুটে চলাচল করা এসআর পরিবহনের আতিকুল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন, ‘এবার যাত্রীর চাপ নেই। সড়কের পরিস্থিতিও বেশ ভালো। এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি কোথাও।’
তিনি দাবি করেন, বেশ কয়েক দিন ধরেই লোকজন বাড়ি যাচ্ছে, বেশির ভাগই চলে গেছে। ধাপে ধাপে যাওয়ার কারণে প্রতি বছরের মতো এক-দুই দিনে মূল চাপটা পড়েনি। তাই যাত্রায় স্বস্তি মিলছে।
এই রুটে নাবিল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘ছেলেমেয়েো স্ত্রীকে আগেই পাঠিয়ে দিয়েছি। আজ আমি যাচ্ছি। গুগলে দেখলাম মহাসড়কে কোনো জ্যাম নেই। গাড়িও যথাসময়ে চলে এসেছে। বাকিটা দেখা যাক যাত্রা কেমন হয়।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
১৫ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
৪৪ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে