
তড়িঘড়ি নয়, যথাসময়েই নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট নির্বাচন কমিশন প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ইসি তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে। এই অভিযোগের জবাবে আনোয়ারুল ইসলাম বলেছেন, তড়িঘড়ির তো প্রশ্নই আসে না। আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংযুক্ত ছিলেন তারা রাতদিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন। এটি যথাসময়ে প্রকাশ হয়েছে।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। সেখানে জোটটি ৩২ আসনের পুনর্গণনা দাবি করে। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘১১ দলীয় জোটের পক্ষ থেকে উনারা আসছেন। আমরা দীর্ঘক্ষণ উনাদের বক্তব্য শুনেছি। উনাদের বক্তব্য অনুযায়ী কিছু সমস্যার কথা উনারা উল্লেখ করেছেন। আর তড়িঘড়ির তো প্রশ্নই আসে না। আমরা এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরও স্মার্টলি কীভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল, আমরা আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেওয়া যেত ভালো হতো।’
তিনি বলেন, ‘আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংযুক্ত ছিলেন তারা রাতদিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন। এটি যথাসময়ে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে।’
পুনর্গণনা দাবি ইসি মানবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের যেই দাবি, সেই দাবিটির বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদের এই সুযোগ দিয়েছে যে, যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে তারা সেটি হাইকোর্টকে জানাতে পারবেন। হাইকোর্ট সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।’
নির্বাচন সফল মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশার চেয়েও বেশি সফল মনে করি। ওভার-অল নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। পারসেন্টেজ বলেন, ভোট ব্যবস্থাপনা বলেন, আপনাদের সকলের সহযোগিতা বলেন, সব মিলেই আমরা সন্তুষ্ট। আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন।’

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল আটকে দেওয়ার কথা বলে নগদ ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার মো. নাজমুল হুদা ও তাঁর পিয়ন মো. আবদুস সালাম মিয়ার বিরুদ্ধে। তবে উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
৯ মিনিট আগে
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে