বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি- তাজিংডং, কেওক্রাডং, নাকি সাকা হাফং? দীর্ঘদিন ধরে চলছে এই বিতর্ক। অবশেষে সেই বিতর্ক নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি জরিপ দল আজ ৪ এপ্রিল থেকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পরিমাপ শুরু করেছে। ১২ এপ্রিল পর্যন্ত চলবে এই পাহাড় মাপা কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, জরিপ দলটি রুমা ও থানচির পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে। জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) প্রযুক্তি ব্যবহার করে গড় সমুদ্রতল থেকে দেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা নির্ধারণ করবে। সমন্বিত এই জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে।
জরিপ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার। মাঠে জরিপ কার্যক্রমে তত্ত্বাবধান করছেন জিওডেটিক ডিটাচমেন্টের ইনচার্জ (চলতি দায়িত্ব) উপপরিচালক (জরিপ) দেবাশীষ সরকার।
জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দু ইত্যাদি দুর্গম এলাকায় ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন, জিএনএসএস সিওআরএস এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।
বাংলাদেশ জরিপ অধিদপ্তর প্রত্যাশা করছে, এই জরিপের মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং, না সাকা হাফং, তা নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হবে এবং দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে