
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা।
এ সময় জকসুর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং জবি শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী মোছা. সুখীমন খাতুন বলেন, ‘হিজাব মুসলিমদের পোশাক, এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু নিকাব মুসলিমদের কোনো ড্রেস নয়—এমন মন্তব্য আসলে বিভ্রান্তিকর। এখানে মূল বিষয়টি হলো মুখমণ্ডল ঢেকে রাখা। কোরআন ও হাদিসের আলোকে একজন মুসলিম যদি পরিপূর্ণ পর্দা মেনে চলতে চান, তাহলে তিনি মুখমণ্ডলও ঢেকে রাখতে পারেন। কারণ, মানুষের সৌন্দর্য মূলত তার চেহারা বা মুখমণ্ডলের মাধ্যমেই প্রকাশ পায়।’
সুখীমন খাতুন আরও বলেন, ‘কেউ যদি মুসলিম হিসেবে তাঁর ধর্মীয় বিশ্বাস ও ইসলামি সংস্কৃতির অংশ হিসেবে পরিপূর্ণ পর্দা পালন করতে চান, তাহলে সেখানে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এটি ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার বিষয়।’
সুখীমন খাতুন বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশে বহু মানুষ ধর্মীয় অনুশাসন অনুযায়ী মুখমণ্ডল ঢেকে রাখেন বা নিকাব ব্যবহার করেন। কিন্তু দুঃখজনকভাবে এই বিষয়টি নিয়ে বারবার কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মানববন্ধনের উদ্দেশ্য তুলে ধরে সুখীমন বলেন, ‘এই মানববন্ধনের মাধ্যমে আমরা সবার প্রতি আহ্বান জানাতে চাই, সম্প্রীতির বাংলাদেশে যেন প্রত্যেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারে। ইসলামি সংস্কৃতি অনুযায়ী পরিপূর্ণ হিজাব ও নিকাব পালন নিয়ে যেন কোনো কটূক্তি বা কুরুচিপূর্ণ মন্তব্য না করা হয় এবং সবাই আমাদের প্রতি সহমর্মী হয়।’
উল্লেখ্য, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছিলেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পরত। হিজাব হলো মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে