Ajker Patrika

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৮: ৩৫
ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
ড.মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

হামের মতো টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার সব বিশেষ সহকারী ও তৎকালীন প্রেস সচিবেরও বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।

সেইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আজ সোমবার ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের এই নোটিশ পাঠানো হয়।

নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনুস এবং তাঁর সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত