
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা তৈরি করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব আজ বৃহস্পতিবার এই নোটিশ পাঠান।
পররাষ্ট্রসচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বরাবর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের বিষয়টি নিশ্চিত করেন হুমায়ন কবির পল্লব।
নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে কর্মে নিযুক্ত করা যায় না। আয়কর আইন অনুযায়ী তাঁদের নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয়। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে লাখ লাখ বিদেশি নাগরিক সরকারের পূর্বানুমতি না নিয়েই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। সরকারি নথিতে তথ্য না থাকায় তাঁরা আইন অনুযায়ী আয়কর দিচ্ছেন না।
নোটিশে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অবৈধভাবে প্রায় ৬ লাখ বিদেশি নাগরিক কাজ করছেন। এভাবে প্রায় ২৬ হাজার কোটি টাকা বেআইনিভাবে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে পাচার হচ্ছে। তাই নোটিশ গ্রহণের সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে