
রিপাবলিক বাংলা, এ-টিমসহ কিছু গণমাধ্যম, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এসব চ্যানেল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে ফয়েজ আহমদ বলেন, ‘বাংলাদেশের চার থেকে ছয়টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। অধিকাংশ চ্যানেলই ইউটিউবের ভেরিফায়েড চ্যানেল। এই চ্যানেলগুলোর বিরুদ্ধে মিস ইনফরমেশন বা ডিজইনফরমেশন ছড়ানোর কোনো প্রমাণ নেই। চ্যানেলগুলো বন্ধ হওয়ায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যাঁরা এসব চ্যানেল নিয়মিত দেখেন, তাঁদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। যদি নিরাপত্তা ইস্যুতে চ্যানেলগুলো বন্ধ করা হয়ে থাকে তাহলে ইউটিউবের উচিত আদৌ ভারতের অভিযোগ সত্য কি না, তা যাচাই করা। আমরা পরবর্তী কর্মদিবস অর্থাৎ সোমবার বিটিআরসির মাধ্যমে ইউটিউবের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেব। যদি ব্যাখ্যা পাই, তাহলে সেটা বিবেচনা করব। আর যদি ব্যাখ্যা না পাই, তাহলে আমরা ধরে নেব, এটা ভারতের রাজনৈতিক পদক্ষেপ। সে ক্ষেত্রে আমরা ভারতের যে চ্যানেলগুলো রিপাবলিক বাংলা, এ-টিমসহ বিভিন্ন টিম বাংলাদেশে ক্রমাগত মিস ইনফরমেশন ডিজইনফরমেশন ছড়াচ্ছে, যার প্রমাণ আছে, এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘আমাদের ওপরে চাপ ছিল আগেই ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা ভারতের সঙ্গে কোনো ধরনের ঝামেলা চাইনি বলে ব্যবস্থা নিই নাই। কিন্তু এখন যেহতু ভারত আমাদের একেবারে প্রতিষ্ঠিত চ্যানেল এবং সবচেয়ে জনপ্রিয় চ্যানেলগুলোর জিও লোকেশন বন্ধ করার উদ্যোগ নিয়েছে, সেজন্য পাল্টা পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি আমরা।’
ভারতে যে ইউটিউব চ্যানেলগুলো সম্প্রচার হচ্ছে না, সেগুলো হলো যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি ও ডিবিসি নিউজ। বাংলাদেশের এ চ্যানেলগুলো ভারত থেকে ইউটিউবে দেখা যাচ্ছে না বলে জানিয়েছে তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব।
ভারতে এই চ্যানেলগুলোতে প্রবেশ করতে গেলে লেখা আসে, ‘এই কনটেন্টটি বর্তমানে এ দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা-সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে