
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগা মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন তিনি। এরপর এনসিপির শীর্ষ পর্যায়ের তিন নেত্রী ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার পদত্যাগের পর এবার ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি লেখেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি টের পাওয়ার পর পেজটি আপাতত নিষ্ক্রিয় (ডি-অ্যাকটিভেট) করে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিমূলক বার্তা দেখানো হচ্ছে। আজ শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।