
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে, আর আহত হয়েছে অন্তত ১৭১ জন। আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, আহত ও নিহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিচের তালিকায় স্থানান্তর করা হয়েছে:
আহতদের অবস্থান:
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ৭০ জন
উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ): ১৭ জন
লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার: ১১ জন
কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: তিনজন
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: একজন
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: একজন
মোট আহত: ১৭১ জন
মরদেহের অবস্থান:
সিএমএইচ: ১২ জন
জাতীয় বার্ন ইনস্টিটিউট: দুজন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: একজন
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: দুজন
লুবনা জেনারেল হাসপাতাল: দুজন
উত্তরা আধুনিক হাসপাতাল: একজন
এর আগে বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই FT-7 BGI মডেলের যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
উদ্ধার তৎপরতা ও তদন্ত
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় যোগ দেয়। বিমানবাহিনী জানায়, ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটি জনবসতি এড়িয়ে নিরাপদ স্থানে নামানোর সর্বোচ্চ চেষ্টা করেন। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিমানবাহিনী ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সফরে দেশের বাইরে থাকা বিমানবাহিনীর প্রধানের অনুপস্থিতিতে সহকারী বিমানবাহিনীর প্রধান (প্রশাসন) ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমানাহিনী গভীরভাবে মর্মাহত। হতাহত ব্যক্তিদের সর্বাত্মক চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি।’
পরিস্থিতি পর্যবেক্ষণে সর্বোচ্চ নজরদারি
উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বিধ্বস্তের পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার স্কুল, ভবন ও আশপাশের বাসিন্দারা ভয়াবহ বিস্ফোরণের শব্দে হতভম্ব হয়ে পড়েন। এখন পর্যন্ত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ কারণ ও দায়দায়িত্ব নির্ধারণ করা হবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে