
ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে। ছুটি চলাকালেই গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খোঁজখবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনেরও। আজ বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান।
আতিকুর রহমান রুমন বলেন, ‘ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসায় আছেন। সেখান থেকে সরকারি জরুরি কাজ সারছেন। খোঁজখবরও নিয়েছেন, কোথায় কী হচ্ছে। সারা দেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খননকাজ চলছে কি না, সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন, তদারকি হচ্ছে কি না জানছেন।’
অতিরিক্ত প্রেসসচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন। ঈদযাত্রার খোঁজখবরও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাছ থেকে নিচ্ছেন প্রধানমন্ত্রী।’
এর আগে গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন, কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠক করেছেন।

কুষ্টিয়ার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। শিশুদের ওপর চলমান যৌন সহিংসতার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করে তারা।
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যেই দেশে আনা হয়েছে। অন্য চারজনের মরদেহও দেশে আনার জন্য...
২৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
২৯ মিনিট আগে
ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলগামী, বিশেষ করে জয়পুরহাট, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুর অভিমুখী যেসব ট্রেন আজ বুধবার সন্ধ্যায় বা রাতে ছেড়ে যাবে সেগুলোর সবই দুর্ঘটনাকবলিত এলাকা পেরিয়ে এসেছে। ফলে, এসব গন্তব্যের ট্রেনগুলো ঢাকার কমলাপুর থেকে যথাসময়েই ছাড়বে।
১ ঘণ্টা আগে