দেশের নাগরিকের হাতে স্মার্ট কার্ড নামে পরিচিত উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আধুনিক প্রযুক্তিনির্ভর এই কার্ডে তিনটি স্তরে আছে ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য। প্রথম স্তরের তথ্যগুলো খালি চোখে দেখা যায়। দ্বিতীয় স্তরের তথ্যগুলো দেখতে ম্যাগনিফাইং গ্লাস বা অতসী কাচের মতো যন্ত্র লাগে। আর তৃতীয় স্তরের তথ্য দেখতে ল্যাবরেটরিতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন হয়। অনলাইনের পাশাপাশি অফলাইনেও নাগরিকের তথ্য যাচাই করার সুবিধা আছে এতে। তবে সবার হাতে পৌঁছে দিতে না পারায় স্মার্ট কার্ডের সুফল পুরোপুরি পাচ্ছেন না নাগরিকেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসির সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের অনলাইনের পাশাপাশি অফলাইনেও তথ্য যাচাই করতে পারার কথা। ইসির দেওয়া সফটওয়্যারের মাধ্যমে যে কেউ ভোটারদের তথ্য যাচাই করতে পারবেন। বর্তমানে সরকারি-বেসরকারি ১৭৬টি প্রতিষ্ঠান ইসি থেকে নাগরিকের তথ্য যাচাইয়ের জন্য চুক্তিবদ্ধ। কিন্তু অফলাইনের সুবিধা এখনো বাস্তবায়িত হয়নি।
ইসির হিসাব অনুযায়ী, ২ মে পর্যন্ত স্মার্ট কার্ড মোট পারসোনালাইজেশন বা ছাপা হয়েছে ৮ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২২৬টি; এখনো প্রিন্ট করা হয়নি বা ফাঁকা আছে ৪৪ লাখ ২ হাজার ৭৭৪টি কার্ড। আইডিইএ-২ প্রকল্পের প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত তৃতীয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ফরাসি কোম্পানি অবারথার টেকনোলজিস থেকে সংগ্রহ করা ৯ কোটি কার্ডের মধ্যে ১৭ লাখ ৯৪ হাজার ৭৪৯টি ফাঁকা কার্ড নষ্ট হয়ে গেছে। সেই হিসাবে ইসির হাতে বর্তমানে আছে ২৬ লাখের মতো। ইসি নতুন প্রকল্পের আওতায় ২ কোটি ৩৬ লাখ কার্ড পেলেও সব নাগরিকের হাতে পৌঁছাতে চাইলে আরও প্রায় ১ কোটি নতুন কার্ড লাগবে। দেশে এখন ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এ বিষয়ে ইসির এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানা গেছে।
বাকি নাগরিকেরা কবে স্মার্ট কার্ড পাবেন, জানতে চাইলে আইডিইএ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম আজকের পত্রিকাকে বলেন, ৯ কোটি আগের কেনা ছিল। আর ২ কোটি ৩৬ লাখ কেনার প্রক্রিয়া চলছে।
ইসি সূত্রে জানা যায়, ৯ কোটি নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দিতে বিশ্বব্যাংকের সহায়তায় আইডিইএ প্রকল্পটি ২০১১ সালে নেওয়া হয়েছিল। এর মেয়াদ ধরা হয়েছিল ২০১৬ সালের জুন পর্যন্ত। অগ্রগতি না হওয়ায় ছয় দফা বাড়িয়ে মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়। ২০১৮ সালে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সরকারি তহবিল থেকে ব্যয় মেটানো হচ্ছে। প্রকল্পটির মেয়াদ ২০২২ সালের জুনে শেষ হলেও এখনো দেশের ৯ কোটি নাগরিক স্মার্ট কার্ড পাননি। আরও তিন কোটি নাগরিকের হাতে স্মার্ট কার্ড দিতে নেওয়া নতুন প্রকল্পের (আইডিইএ-২) সময়ও সাড়ে তিন বছর পেরিয়েছে।

হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
২ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
১১ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
২ ঘণ্টা আগে