
পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরে মামলা করা হয়েছে।
সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগকারী মো. নূরুন্নবী লিখিতভাবে জানান, আশরাফুল আলম পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে তাঁর কাছে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পায় দুদক।
সংস্থাটি বলছে, অভিযোগের বিষয়ে কমিশনের অনুমোদনে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, আজ বুধবার বেলা দেড়টার দিকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘুষের জন্য নির্ধারিত ১ লাখ ২০ হাজার টাকা অভিযোগকারীর জিম্মায় দেওয়া হয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের কার্যালয়ে গিয়ে তাঁকে ঘুষের টাকা দেন। আসামি টাকা নিয়ে নিজের টেবিলের ড্রয়ারে রাখেন।
দুদক জানায়, ফাঁদের পরিকল্পনা অনুসারে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুদকের দল অভিযান পরিচালনা করে। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে