
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী। ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বমুহূর্তে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ এই আয়োজনে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে এবার টানা ৭ দিনের ছুটির কারণে ১৭ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২ মিনিট আগে
ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬৭ এবং আহত ১৩৭। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের হার ৩৩.৭০ শতাংশ।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা যানবাহনের মালিক ও চালকদের। তাই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন তাঁরা। বাইকাররা চাচ্ছেন ট্যাংক ভর্তি করে জ্বালানি নিতে। এতে চাপ বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। জ্বালানি না থাকায় কোনো কোনো ফিলিং স্টেশন এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে।
৭ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আগামী রোববার (৮ মার্চ) ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে।
১০ ঘণ্টা আগে