
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করে।
বিকেলের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের কাছে সফররত প্রতিনিধিদলের উপস্থিতির কথা জানান এবং সংসদের সব সদস্যের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানান।
স্পিকার বলেন, ‘আমি আনন্দের সঙ্গে সংসদকে জানাচ্ছি যে অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এখানে উপস্থিত আছেন এবং আজকের চলমান জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করছেন।’
এই ঘোষণা দেওয়ার পর সংসদ সদস্যরা প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রতিনিধিদল অধিবেশন পর্যবেক্ষণ করার সময় সংসদ সদস্যরা তাঁদের আইন প্রণয়ন কার্যক্রম অব্যাহত রাখেন এবং বেশ কয়েকটি বিল নিয়ে আলোচনা ও পাস করা হয়। তবে এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন না।

পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাস করা হয়েছে জাতীয় সংসদে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা...
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ৭ বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি করানোর মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং দুজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এই রায় দেন...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেন। এই নিয়ে মোট ৯৪ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
২ ঘণ্টা আগে