ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছিলেন হাতীবান্ধার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল। তাতেও কাজ না হলে রিট করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রিটকারী আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেছেন। বৃহস্পতিবার আদেশের অনুলিপি হাতে পেয়েছি।’
ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, ‘বুড়িমারী থেকে ঢাকা সরাসরি চলাচল করার জন্য ‘‘বুড়িমারী এক্সপ্রেস’’ ট্রেনটি চালু হয়। কিন্তু চালু হওয়ার এক দিন পর থেকেই সেটি লালমনিরহাট টু ঢাকা চলাচল করছে। লালমনিরহাটের প্রায় ২০ লাখ মানুষ বুড়িমারী, পাটগ্রাম, বাউরা, বড়খাতা, হাতীবান্ধা, ভোটমারি, কালিগঞ্জ, তুষভান্ডার ও আদিতমারীতে বসবাস করেন। তাদের সরাসরি ঢাকা যাতায়াতের জন্য ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি অত্যন্ত প্রয়োজনীয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা নানা কর্মসূচি পালন করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কাজ হয়নি। যার কারণে জনস্বার্থে রিট করেছি। হাইকোর্ট রুল জারি করেছেন।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১১ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪২ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে