
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিক—যেখানেই থাকুন না কেন—বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, খেত-খামারে বা খেলার মাঠে—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।’
ড. ইউনূস আরও বলেন, ‘রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশ আজ এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে দাঁড়িয়ে আছে। এটাই আমাদের একসঙ্গে উদ্যাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময় এবং এই গৌরব ও আশার দিন থেকে নতুন শক্তি অর্জনের মুহূর্ত।’
সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য সব গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল আটকে দেওয়ার কথা বলে নগদ ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার মো. নাজমুল হুদা ও তাঁর পিয়ন মো. আবদুস সালাম মিয়ার বিরুদ্ধে। তবে উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
১২ মিনিট আগে
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে