
প্রতিবছরের মতো আগামী বছরেও অমর একুশে বইমেলা যাতে ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজন করা হয়, সেই দাবি জানিয়েছে ৩১টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মোর্চা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। মোর্চার নেতারা বলছেন, নির্বাচন বা রমজানের দোহাই দিয়ে সুস্থ সংস্কৃতিচর্চার কেন্দ্র বইমেলা বন্ধ করা যাবে না।
রাজধানীর বাংলা একাডেমির সামনে আজ রোববার বেলা ১১টার দিকে এক সমাবেশে এই দাবি জানান তাঁরা। সমাবেশ শেষে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে একটি স্মারকলিপিও তুলে দেন সাংস্কৃতিক ঐক্যের নেতারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬-এর সময় এগিয়ে এনে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। পরে অবশ্য তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্থগিত করা হয়।
বাংলা একাডেমির সামনে আয়োজিত সমাবেশে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম বলেন, ‘স্বাধীনতাবিরোধী, প্রগতিবিরোধী চক্র বাঙালির চেতনাকে ধূলিসাৎ করে পাকিস্তানি চেতনায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলমান রেখেছে। বইমেলা বন্ধের ষড়যন্ত্র এরই অংশ। সরকারকে বলছি, আপনারা ডানে-বামে তাকান। আপনারা সব জায়গায় স্বাধীনতাবিরোধী চক্রকে জায়গা দিচ্ছেন। তারা একের পর এক বাঙালির চেতনাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে।’
বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক আমিরুন নুজহাত মনীষা বলেন, শোষণমুক্ত সমাজ গড়ার আন্দোলন ছিল একুশের লড়াই। সেখান থেকে এই বইমেলা। প্রতিবছর এই মেলা ঘিরে মানুষের মধ্যে আগ্রহ থাকে। সুস্থ বিনোদনের অভাব বাংলাদেশে। কোনো কারণে সব ধরনের সুস্থ সংস্কৃতিচর্চা বন্ধ হয়ে যাচ্ছে। এই বইমেলা সুস্থ সংস্কৃতিচর্চার কেন্দ্র। এখান থেকে শিশুরা বই পড়ার অভ্যাস তৈরি করে। নির্বাচন কোনো দোহাই না, রমজান কোনো দোহাই না। রমজানেও সবকিছু চলে। এই কথা বলে ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা বন্ধ করা যাবে না।
একুশের বইমেলা শুধু ‘বই কেনাবেচার হাট নয়’ উল্লেখ করে ভাসানী পরিষদের সদস্য বেলাল চৌধুরী বলেন, ‘বইমেলার সঙ্গে আমাদের রাষ্ট্রভাষার সংগ্রামের ঐতিহ্য যুক্ত। নির্বাচনের কারণে বইমেলা ফেব্রুয়ারি থেকে সরিয়ে অন্য মাসে কিংবা বন্ধ করা যাবে না। যাঁরা সরকারের মধ্যে প্রতিক্রিয়াশীল, তাঁরা এসব সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্ত প্রগতির বিরুদ্ধে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে