
অবসর কল্যাণ ট্রাস্ট থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ ফোরাম।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ। তিনি জানান, অবসর গ্রহণের পর শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর ফান্ডে জমা রাখা অর্থ পেতে দুই থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সময়ে অনেক শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েন, অথচ তাঁদের জন্য পিআরএল (অবসর-পরবর্তী ছুটি) না থাকায় অবসরের পর কোনো মাসিক ভাতা পান না। ফলে চিকিৎসা ও জীবন-জীবিকার সংকটে পড়তে হয় তাঁদের।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, কল্যাণ ট্রাস্ট ও অবসরসুবিধা বোর্ডের জন্য প্রাথমিকভাবে ৬ শতাংশ কর্তন নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে সরকার অতিরিক্ত ৪ শতাংশ কর্তন শুরু করে। তবে এর বিপরীতে কোনো সুবিধা দেওয়া হয়নি। এ বিষয়ে ২০১৯ সালে বাংলাদেশ শিক্ষক কর্মচারী লিয়াজোঁ ফোরামের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার করা রিট মামলায় হাইকোর্ট এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, অবসরের ছয় মাসের মধ্যে টাকা প্রদান করতে হবে এবং অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের বিপরীতে সুবিধা নিশ্চিত করতে হবে। কিন্তু এখনো রায় কার্যকর না হওয়ায় শিক্ষকেরা দাবি জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকার পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তাঁরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সংগঠনটি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার বিষয়টি দ্রুত সমাধানের পাশাপাশি বেতন-স্কেল সংস্কার, বদলি কার্যক্রম চালু, প্রমোশনের সুযোগ সৃষ্টি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানান।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে