শুরু হয়েছে বৈশাখ, মানে গ্রীষ্মকাল। এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ কিছু প্রস্তুতি জরুরি। প্রচণ্ড গরমে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। ফলে ভেস্তে যেতে পারে ভ্রমণের আনন্দ।
গ্রীষ্মকালে ভ্রমণের সময় সাধারণত যে সমস্যাগুলো হয়, সেগুলোর মধ্যে রয়েছে— পানিশূন্যতা, তাপজনিত ক্লান্তি, হিট স্ট্রোক, রোদে পোড়া এবং উচ্চ তাপমাত্রায় খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি। এ ছাড়া দীর্ঘক্ষণ অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকায় ত্বকের ক্ষতি হতে পারে। এটি ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। প্রয়োজনীয় কিছু টিপস অনুসরণ করে এই স্বাস্থ্য সমস্যাগুলো প্রতিরোধ করা যেতে পারে।
যা করতে পারেন
» পর্যাপ্ত পানি পান করে শরীরে তরলের ভারসাম্য ঠিক রাখুন।
» হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।
» তাপমাত্রা যখন কম থাকবে, অর্থাৎ ভোর বা সন্ধ্যার শেষে বাইরে যাওয়ার চেষ্টা করুন।
» প্রচুর ফল, শাকসবজিসহ হালকা খাবার বেছে নিন। তাতে শরীর পাবে পুষ্টি আর পাচনতন্ত্র থাকবে চাপহীন।
» ৩০ বা তার বেশি এসপিএফসহ ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষা করতে হবে।
» দিনের বেলা বের হলে সানগ্লাস ব্যবহার করুন।
» দীর্ঘ সময় বাইরে থাকলে কিছুক্ষণ পরপর বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।
» যে জায়গায় যাচ্ছেন, সেখানে গরমের সঙ্গে সম্পর্কিত কোনো বিশেষ সতর্কতা জারি রয়েছে কি না, জেনে নিন।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে