
রাঙামাটির ঘাঘড়া-বরইছড়ি সড়কের বটতলী এলাকার পূর্ব পাশের একটি পাহাড়ি পথ ধরে কিলোমিটার তিনেক হাঁটবেন। এ সময় কয়েকটি ছড়া অতিক্রম করবেন। যাবেন পাগলী মুখপাড়া, পাগলী মধ্যমপাড়ার মাঝখান দিয়ে। সাজানো–গোছানো গ্রামগুলোয় বেশ কিছু তঞ্চঙ্গ্যা পরিবারের বসবাস। তার পরই চলে আসবেন পাগলী ওপরপাড়ার অদ্ভুত সুন্দর এক ঝরনার সামনে। বর্ষায় সে রূপের ডালি মেলে দিয়েছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের ধারা, আশপাশের সবুজ গাছগাছালি আর পাখির কলকাকলি—সব মিলিয়ে অসাধারণ এক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলে যাবে আপনার।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলী ওপরপাড়ায় ফকির মুরং ঝরনার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুদের আগ্রহ দিনে দিনে বাড়ছে। আশপাশের ছোট-বড় কয়েকটি ঝরনা জায়গাটির আকর্ষণ আরও বাড়িয়েছে। ঝরনার চারপাশের জঙ্গল থেকে ভেসে আসে নানা পাখির কিচিরমিচির। বিশেষ করে বর্ষায় যেন প্রাণ ফিরে পেয়েছে ঝরনাটি। প্রতিদিনই তাই এখানে ভিড় লেগে থাকে প্রকৃতিপ্রেমীদের।
এলাকার বাসিন্দা সংগীতশিল্পী সূর্য সেন তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমরা দাদুদের মুখ থেকে শুনেছি, আজ থেকে শত বছর আগে এই পাহাড়ে এক সাধক বা ফকির ধ্যান করতেন। লোকজন পূজা দিত, মানত করত। ফকির ধ্যান করতেন বলে স্থানীয়রা এই ঝরনার নাম দিয়েছেন ফকির মুরং বা ফকির কুয়া বা ফইরা মুরং ঝরনা। তঞ্চঙ্গ্যা ভাষায় মুরং শব্দের অর্থ পাহাড়।’
বুধবার ঝরনা দেখতে আসা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, এই ঝরনায় আসার পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট ছোট ঘর, ঝিরি থেকে বয়ে যাওয়া হিমশীতল পানি সত্যিই উপভোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী কমিউনিটি বেজড ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তারই আলোকে এই ঝরনার সৌন্দর্য কাজে লাগিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবকাঠামো নির্মাণ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে।
এই ঝরনা দেখতে যাওয়া কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখানে আসার পর ঝরনাটির দিকে তাকালে সত্যি প্রাণ ভরে যায়।
ঝরনা দেখতে আসা পর্যটক খন্দকার মাহমুদুল হক মুরাদ ও ঝিমি চাকমা বলেন, ফকিরা মুরং ঝরনা যেন প্রকৃতি দেবীর অপূর্ব নিদর্শন। বিশেষ করে ঝরনায় আসার সময় দূর থেকে পানি পড়ার শব্দ আমাদের মুগ্ধ করেছে।
১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার বলেন, স্থানীয় ভাষায় এটা ফইরা মুরং ঝরনা নামে পরিচিত। যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উন্নয়ন করা হয়, তাহলে পর্যটকের আগমন আরও বাড়বে।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তপন তঞ্চঙ্গ্যা বলেন, ‘এই ঝরনা দেখতে প্রচুর পর্যটক আসেন। তবে আমরা মাঝেমধ্যে দেখতে পাই অনেক পর্যটক নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন এবং আশপাশে মানুষের ফলমূল নষ্ট করেন। আমরা এলাকাবাসী এসব কাজ থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানাই। পাশাপাশি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাই, যেন এই ঝরনায় আসার পথটুকু আরও মেরামত করে দেয়। সেই সঙ্গে এখানে যেন ওয়াশ ব্লক নির্মাণ করা হয়।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
১০ মিনিট আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৪ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৫ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৫ ঘণ্টা আগে