ভ্রমণের যে কত রকমফের আছে, সেগুলো গুনে শেষ করা যাবে না। কানাডা সরকার এবার সেখানে যোগ করল ফুড ট্রেইল। ভ্রমণের একেবারে নতুন ধারণা এটি।
নিয়মিত সাইকেল চালানোর অভ্যাসকে উৎসাহ দেয় কানাডা সরকার। দেশটিতে প্রতিবছরের মে মাসকে ‘সাইকেল চালানোর মাস’ হিসেবে উদ্যাপন করা হয়। সেই মাসে সাইকেলপ্রেমীরা বেরিয়ে পড়েন প্রকৃতি উপভোগ করতে। মাইলের পর মাইল ঘুরে বেড়ান সাইকেলে চড়ে। এর সঙ্গে সবার পছন্দ স্থানীয় খাবারের স্বাদ নেওয়া।
সাইকেল ভ্রমণকে আরও উৎসাহ দিতে কানাডা সরকার তৈরি করেছে ২৩৫ কিলোমিটার ফুড ট্রেইল। ফরাসি ভাষায় এর নাম ‘ভেলোরুট গাওমুহন্দ’, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় ভোজনরসিকদের জন্য সাইকেল ভ্রমণের পথ। কানাডার কুইবেক রাজ্যের মন্ট্রিয়ল শহর থেকে শুরু হয়ে এই পথ শেষ হয়েছে একই রাজ্যের শেরব্রোক শহরে।
ভ্রমণকারীরা কয়েক দিনের জন্য এ পথে বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। চারপাশের সবুজ শস্যখেতের মাঝ দিয়ে পিচঢালা মসৃণ রাস্তায় সাইকেল চালানোর ফাঁকে বিশ্রাম নিতে পারেন যেকোনো জায়গায়। পথের ধারে পেয়ে যাবেন বিভিন্ন ফুড ভ্যান বা রেস্টুরেন্ট। স্থানীয় খাবারের বিশাল সমাহার পাবেন সেখানে। ছোট-বড় মিলিয়ে প্রায় ১২৫টি খাবারের দোকান রয়েছে এই ফুড ট্রেইলে।
কয়েক দিনের জন্য ভ্রমণে গেলে প্রয়োজন হবে থাকার জায়গার। সেটির ব্যবস্থাও রয়েছে এ যাত্রায়। পছন্দ অনুযায়ী প্রায় ৮০টি থাকার জায়গা রাখা হয়েছে এখানে। প্রকৃতির এমন আবহে কয়েক দিনের অবকাশ যাপন এখানে বেশ জনপ্রিয়।
৩৫ কিলোমিটার ফুড ট্রেইলকে মানুষের কাছে আরও উপভোগ্য করে তুলতে কানাডার প্রায় ২৫টি ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক অনুষঙ্গের ব্যবস্থা করা হয়েছে।
এই দীর্ঘ ফুড ট্রেইলকে চার অঞ্চলে ভাগ করা হয়েছে। এই অঞ্চলগুলোতে আছে কাঁচা ও পাকা রাস্তা। ভ্রমণকারীরা পছন্দ ও সুবিধা অনুযায়ী নিজেদের গন্তব্য বেছে নিতে পারবেন।
মন্ট্রিয়ল থেকে সেন্ট জিন সুর রিচেলিউ
মন্ট্রিয়ল থেকে যাত্রা শুরু করলে সেন্ট জিন সুর রিচেলিউ পর্যন্ত ফুড ট্রেইলটির দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার। বলা হয়, জায়গাটি কুইবেক রাজ্যের জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের শীর্ষে রয়েছে। এই অংশে রয়েছে শহুরে ছাপ। ভেলোরুট গাওমুহন্দ ভ্রমণের খাবারের প্রথম বিরতি শুরু হয় ৩০ কিলোমিটার পরে থেকে। এখানে লেকের পাশ ঘিরে গড়ে উঠেছে প্রতিটি রেস্টুরেন্ট। এ ছাড়া ১৭১১ সালের ইতিহাস তুলে ধরতে নির্মাণ করা হয়েছে ফোর্ট দ্য চ্যাম্বলি।
সেন্ট জিন সুর রিচেলিউ থেকে গ্রেনবি
৫০ কিলোমিটার জায়গার এই অংশে দেখা মিলবে সবুজ কৃষিজমি আর জঙ্গলের। এই অঞ্চলের বেশির ভাগ রাস্তা পাকা। বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্ট ছাড়াও এখানে বাজার পাওয়া যাবে। আর গ্রেনবি যাওয়ার একটু আগে রয়েছে পনির কারখানা।
গ্রেনবি থেকে অরফোর্ড
এই অঞ্চলের দৈর্ঘ্য ৭০ কিলোমিটার। এ অংশটুকু ভ্রমণকারীদের উপভোগ্য করে তুলবে ন্যাশনাল পার্ক মোন্ট অরফোর্ড। স্বচ্ছ জলরাশির হ্রদের পাশে সময়টা উপভোগ করার অনেক আয়োজন রয়েছে। অনেকে ক্যাম্প করার জন্য এই জায়গা বেছে নেন।
অরফোর্ড থেকে শেরব্রোক
ভেলোরুট গাওমুহন্দর এই শেষ অংশের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার। যাত্রাপথটি অতিবাহিত হয়েছে দুটি নদীর পাড় ধরে। এর প্রায় পুরোটাই কাঁচা রাস্তা। এর সঙ্গে গ্রামীণ আবহে দুটি রেস্টুরেন্টের খাবার যাত্রার শেষটা আরও স্মৃতিময় করে দেবে।
সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট ভেলোরুট গাওমুহন্দ

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৩ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে