শরতের পরই আসে হেমন্ত, আর হেমন্ত নিয়ে আসে শীতের আগমনী বার্তা। এই আগমনী বার্তা প্রকৃতিতে যেমন প্রভাব ফেলে, তেমনি মানুষের ত্বকেও। দীর্ঘ গরমের পর এ সময়টায় প্রকৃতিতে শীতের ছোঁয়া লাগতে শুরু করে। গাছের পাতা সবুজ থেকে হলুদ হতে হতে পোড়ামাটির রং ধারণ করে শীতে। গাছের শুষ্ক পাতার মতোই ত্বক হারিয়ে ফেলে তার আর্দ্রতা।
ত্বকের আলাদা যত্ন নিতে হয় শীত আসার আগে থেকেই। সে ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে যত্ন নেওয়াটা বেশি কার্যকর। কেননা শরীর ভেতর থেকে আর্দ্র না হলে ত্বকের ওপর এর প্রভাব পড়বেই। আবার ত্বকের উপরিভাগ যেন পানিশূন্য হয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখা চাই।
সজল থাকুন
অনেকে সারা দিনে খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। শরীরে পানিশূন্যতা দেখা দিলে ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যায়। ত্বক ও শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করা উচিত। পাশাপাশি ডাবের পানি, ফলের রসও পান করতে পারেন।
ময়শ্চারাইজার ব্যবহার করুন
শীতের আগে থেকে ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। প্রায় সব ধরনের ত্বকের যত্নে অলিভ অয়েল ময়শ্চারাইজার হিসেবে খুব উপকারী। শুষ্কতা থেকে রক্ষা পেতে অলিভ অয়েল সারা শরীরে ব্যবহার করা যায়। এ ছাড়া এর সঙ্গে মধু ও চিনি মিশিয়ে ঘন ক্রিমের মতো প্যাক তৈরি করে স্ক্রাবার বানিয়ে নিতে পারেন। এটি ব্যবহারের ফলে ত্বকের মরা কোষ উঠে যায়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটা বন্ধ হবে। মুখ ও শরীরের অন্যান্য অংশের ত্বকের পাশাপাশি গোড়ালি, হাঁটু, কনুইয়েরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। না হলে এ জায়গাগুলো রুক্ষ ও কালো হয়ে যায়। এসব অংশের যত্নে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এ জন্য প্রথমে ত্বক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর হাতের তালুতে তেল আলতো করে ওই জায়গাগুলোতে লাগিয়ে নিন। নারকেল তেল রাতে ঘুমানোর আগে ব্যবহার করা ভালো।
ত্বকের আর্দ্রতায় প্রাকৃতিক সমাধান
মধু
প্রাকৃতিক উপাদান হিসেবে রূপচর্চায় মধু অপরিহার্য। যেকোনো প্যাকের সঙ্গে নিশ্চিন্তে মধু ব্যবহার করতে পারেন। এটি নিমেষে ত্বকের শুষ্কতা দূর করে। ত্বকের যেকোনো সমস্যায় মধু ওষুধের মতো কাজ করে।
পাকা কলা
ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে পাকা কলার জুড়ি মেলা ভার। বেসন, দুধ ও কলা ব্লেন্ড করে মুখ, গলা, হাত ও পায়ে লাগাতে পারেন। ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ময়শ্চারাইজার লাগান। এটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বক পাবে প্রয়োজনীয় আর্দ্রতা, হয়ে উঠবে নরম ও কোমল।
কমলালেবু
কমলালেবুতে থাকা ভিটামিন ‘সি’ ত্বকের বলিরেখা রোধ করে। কমলালেবুর খোসা, সর বাটা, ময়দা বা বেসনের প্রলেপের ব্যবহার রূপটান হিসেবে বহুদিন প্রচলিত। এ সময়টায় কমলালেবু খাবেন এবং অবশ্যই তার খোসা ফেলবেন না। খোসা সরাসরি ব্যবহারের পাশাপাশি রোদে শুকিয়ে রেখে দিন। পরে গুঁড়া করে ব্যবহার করতে পারবেন।
গোলাপজল ও গ্লিসারিন
শীত বা শীতের আগে শুষ্কতায় গোলাপজল ও গ্লিসারিন বড় ভূমিকা রাখে ত্বকের যত্নে। এ দুটি একসঙ্গে মিশিয়ে লাগালে ত্বক সুন্দর থাকে, থাকে মসৃণ। গ্লিসারিন যেকোনো ত্বকে খুব দ্রুততার সঙ্গে যেমন কাজ করে, তেমনি রাখে মোলায়েম ও প্রাণবন্ত। ত্বকে থাকা নানা সমস্যাও দূর করে। মিশ্রণটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করাই ভালো। শীতের আগে থেকে যথাযথভাবে ত্বকের যত্ন নিলে তার ফল পাওয়া যাবে শীতকালেও। ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে