সাজতে খুব একটা ভালোবাসেন না, এমন নারীর সাজবাক্সে অন্তত একটি লিপস্টিক পাওয়া যায়। কিন্তু লিপস্টিকের বেলায় দুঃখজনক ঘটনা হলো, মেয়াদ ফুরোনোর আগে নষ্ট হয়ে যাওয়া। হয় গলে যায়, নয়তো ঘেমে ছত্রাক পড়ে যায়। মাত্র কয়েকবার ব্যবহারের পর লিপস্টিকের শেডগুলো উজ্জ্বলতা হারিয়ে ফেলে। কিন্তু বিশ্বাস করুন আর না-ই করুন, এটি সব সময় লিপস্টিকের উপকরণের কিংবা ব্র্যান্ডের সমস্যা নয়। আমাদের ব্যবহার
ও সংরক্ষণের ভুলেই অকালে লিপস্টিকের রং এবং লিপস্টিক পুরোটাই নষ্ট হয়ে যায়। বিশেষ করে গরমে লিপস্টিক ঘেমে গলে যায়। আর এভাবে দিনের পর দিন চলতে থাকলে তাতে ধূসররঙা ছত্রাকের আস্তরণও পড়তে থাকে, যা ঠোঁটের ত্বকের জন্য অস্বাস্থ্যকর। কিন্তু এই গরমেও লিপস্টিক ভালো রাখা যায়। সে জন্য জেনে রাখতে হবে কিছু টিপস।
লিপস্টিকের টিউবের নিচে এর শেডের নাম লেখা থাকে। ড্রেসিং টেবিলে রাখা অনেক লিপস্টিক থেকে শেড দেখে বের করার জন্য অনেকে লিপস্টিক উল্টো করে রাখতে পছন্দ করেন। কিন্তু এতে শেষ পর্যন্ত এর ক্ষতি হয়। লিপস্টিকের উপরিভাগ ভালো রাখতে এবং গলে যাওয়া থেকে রক্ষা করতে লিপস্টিক সব সময় সোজা করে রাখতে হবে।
ভ্যানিটি ব্যাগে এমনিতে লিপস্টিক পুরে রাখবেন না। লিপস্টিক হোল্ডার ব্যবহার করে লিপস্টিকগুলো সোজা করে রাখুন। অনেকে আবার বাইরে বের হওয়ার সময় পার্সের পকেটে একটি লিপস্টিক নিয়ে বের হন। কিন্তু দিনের পর দিন ব্যাগে বা পার্সে লিপস্টিক রয়ে গেলে তা দ্রুত নষ্ট হতে পারে। বাইরের গরম ও অফিস বা বাড়ির এয়ারকন্ডিশন্ড পরিবেশের মিশেলে লিপস্টিকগুলো অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। তাই এই গরমে দিন শেষে বাড়ি ফিরে ব্যাগ থেকে লিপস্টিক বের করে ফ্রিজে রেখে দিন।

আপনার লিপস্টিকে যেন জীবাণু জমতে না পারে, সে জন্য সরাসরি সেটি ঠোঁটে না বুলিয়ে একটি লিপ ব্রাশ দিয়ে লাগানোর চেষ্টা করুন। এরপর ব্রাশটি পরিষ্কার করে রেখে দিন। এতে ঠোঁটের ত্বক ও লিপস্টিক—দুই-ই ভালো থাকবে। লিপস্টিকের অপচয়ও হবে না।
সূত্র: বি সেইম কসমেটিকস ও অন্যান্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে