প্রশ্ন: আমার দুই হাতে মেছতার মতো ছোপ ছোপ দাগ হচ্ছে। ছিট ছিট এই দাগ কী হতে পারে? কীভাবে এ সমস্যার সমাধান পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
উত্তর: অনেক সময় রক্তে দূষণ থাকলে ত্বকে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বিউটি ট্রিটমেন্ট নেওয়ার চেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে বেশি ভালো হবে। চিকিৎসক এ ক্ষেত্রে ওষুধ সেবন ও অয়েনমেন্ট ব্যবহারের পরামর্শ দিতে পারেন।
প্রশ্ন: সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বকে তেলতেলে ভাব দেখা দেয়। ছোট ছোট ব্রণ হচ্ছে। কী করণীয়? শারমিন সুলতানা, কিশোরগঞ্জ।
উত্তর: বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এগুলো ইচ্ছামতো ব্যবহার করা যায়। ত্বক বুঝে সাধারণত সানস্ক্রিন বেছে নিতে হয়। যেহেতু তেলতেলে ভাব দেখা দিচ্ছে, তাই আপনি অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন।
প্রশ্ন: চারকোল মাস্ক কি আসলেই ডিপক্লিন করে? মাসে কতবার ব্যবহার করা যাবে এটি? আমার ত্বক শুষ্ক। এই মাস্ক ব্যবহার করলে কি কোনো ক্ষতি হবে?
শিউলি আক্তার, রাঙামাটি।
উত্তর: চারকোল মাস্ক শুষ্ক ত্বকের জন্য খুব একটা ভালো কাজ করে না। এগুলো সাধারণত তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য বেশ ভালো। আপনি চাইলে হাইড্রেটেড শিট মাস্ক ব্যবহার করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৫ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৬ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৭ ঘণ্টা আগে