বাজারে আমড়া উঠেছে। আচার তো ঘরে ঘরেই তৈরি হবে। শখের রাঁধুনি যাঁরা এই প্রথমবারের মতো আমড়ার আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
আমড়া ১২টা, চিনি ২ কাপ, পাঁচ ফোড়ন ২ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সরিষার তেল ২ কাপ, সিরকা ৪ টেবিল চামচ, হলুদ ১ চিমটি, রসুনের কোয়া ৫ থেকে ৬টা, তেজপাতা ২টা।
প্রণাললি
আমড়া খোসা ফেলে কুচি করে কেটে নিন আঁটিসহ। পরে ধুয়ে চালনীতে নিয়ে পানি ঝরতে দিন। এবার বাটিতে আমড়া কুচি, চিনি, পাঁচ ফোড়ন, সরিষা বাটা, লবণ, বিট লবণ, শুকনো মরিচ গুঁড়া, সিরকা দিয়ে মাখিয়ে রেখে দিন ঘণ্টা খানেক। এবার কড়াইতে সরিষার তেল গরম হলে রসুনের কোয়া আর তেজপাতা দিয়ে ফোড়ন দিন। তারপর মাখিয়ে রাখা আমড়া দিয়ে রান্না করুন। হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে চুলার তাপ কমিয়ে নেড়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। পরে কাচের বোতলে ভরে রেখে দিন আমড়া কুচির টক ঝাল আচার।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে