আলুর চপ তো অনেক তৈরি করেছেন। এবার আলুর চপ তৈরির সময় টমেটো দিয়ে দেখুন, একেবারে নতুন স্বাদ পাবেন। আপনাদের জন্য টমেটো দিয়ে আলুর চপের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
আলু সেদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি মিহি ২ টেবিল চামচ, ভাজা মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো পাঁচফোড়ন ১ টেবিল চামচ, বড় টমেটো তিনটি এবং সয়াবিন তেল ভাজার জন্য।
ব্যাটারের জন্য
বেসন ও কর্নফ্লাওয়ার আধা কাপ করে, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরার গুঁড়া ১ চা চামচ করে, গরম মসলা ১ চা চামচ, ডিম ১টি, বেকিং পাউডার ২ চা-চামচ, হিং ও কালি জিরা সামান্য, লবণ ও চিনি স্বাদমতো, পানি ১ কাপের একটু বেশি।
ব্যাটার তৈরি করবেন যেভাবে
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ঢাকনাসহ ১ ঘণ্টা রেখে দিন। তৈরি হয়ে গেল ব্যাটার।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মেখে ভর্তা বানিয়ে নিন। পরে টমেটো গোল পাতলা স্লাইস করে কেটে নিন। আলুর চপ বানিয়ে দুই পাশে টমেটো স্লাইস দিয়ে টুথ পিকের কাঠি গেঁথে দিন। ব্যাটারে মাখিয়ে পরে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে আলুর চপ।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৩ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৪ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৫ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে