
চিংড়ি পোলাও রেসিপিঃ অফিস শেষে বাড়ি গিয়ে জানলেন, রাতে অতিথি আসবে। দু’রকমের মাংস আর কয়েক পদের ভাজা তৈরি করা সম্ভব না। শুধু পোলাও আর একটা মাংসের আইটেম তৈরি করার সময়টুকুই হাতে রয়েছে; সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাতের খাবারটা জমে যাবে। সাধারণ পোলাওয়ের পরিবর্তে তৈরি করতে পারেন চিংড়ি পোলাও। আপনাদের জন্য চিংড়ি পোলাও এর সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফেরাজা খানম মুক্তা।
বড় চিংড়ি মাছ ৬/৭টা, পোলাওয়ের চাউল ৫০০ গ্রাম, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, টক দই ৪ টেবিল চামচ, লবন স্বাদমতো
চিনি ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ,পেঁয়াজ কুচি ২ কাপ, জাফরান সামান্য পরিমাণ, কাঁচা মরিচ ৮/১০টা, ঘি ১ টেবিল চামচ।
হাড়িতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনির ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে বাদামী করে ভেজে নিন। পরে আদা ও রসুন বাটা, টক দই, লবন, চিনি, কাচা মরিচ দিয়ে কষিয়ে নিন। তারপর চিংড়ি মাছ দিয়ে ৩ মিনিট রান্না করে উঠিয়ে রাখুন। অন্য বাটিতে এবার সেই মসলায় পানি দিন পরিমানমতো। পানি ফুটে উঠলে চাউল দিন। ঢাকনা সহ রান্না করুন ১০/১২ মিনিট। এবার ঢাকনা উঠিয়ে চিংড়ি মাছ,জাফরান,ঘি দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দমে রাখুন আরও ১০/১২ মিনিট। সিদ্ধ হলে নামিয়ে নিন। তৈরী হয়ে গেল চিংড়ি পোলাও।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১১ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে