চোখ-মুখে ফোলা ভাব থাকলে দামি মেকআপেও সুন্দর লুক পাওয়া যায় না। পর্যাপ্ত ঘুমের অভাব ও মানসিক চাপ এবং দৈনন্দিন জীবনের নানা বদ অভ্যাসে চোখ ও মুখে ফোলা ভাব হতে পারে। এটি কমাতে যা করা যেতে পারে—
শরীরে পানির ঘাটতি দেখা দিলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যেতে পারে না, তখন মুখ ও শরীরে ফোলা ভাব আসে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। প্রয়োজনে বিশেষ সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
কাঁচা লবণ খাওয়া বাদ দিন। রান্নার লবণের বাইরে লবণ খাবেন না। ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবারে লবণ
বেশি থাকে। সেগুলো খেলে চোখ ও মুখে ফোলা ভাব দেখা দিতে পারে। মেকআপের
আগে অন্তত পাঁচ মিনিট মুখে বরফ ঘষে নিন। এতে অতিরিক্ত ফোলা ভাব কমে যাবে। সব সময় মুখে ফোলা ভাব থাকলে দিনে দুই থেকে তিনবার মুখে বরফ ঘষে নিতে পারেন।
চোখের ফোলা ভাব দূর করতে আলু রস করে তাতে তুলার বল ভিজিয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা। এরপর সেই বলগুলো চোখের ওপর রেখে বিশ্রাম নিন।
নিয়মিত ডিটক্স পানীয়
পান করুন। এগুলো শরীর থেকে দূষিত পদার্থ এবং অপ্রয়োজনীয় তরল বের করে দিতে সাহায্য করে। শসা, বেদানা, আঙুর, লেবু ছোট ছোট করে কেটে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিন। পরদিন পুরোটা সময় একটু একটু করে পান করুন।
সূত্র: হেলথলাইন ও অন্যান্য

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৫ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৬ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৭ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৭ ঘণ্টা আগে