শীত আসছে। নতুন চালে তৈরি হবে দারুণ সব পিঠাপুলি। ঐতিহ্যবাহী পিঠাগুলো তো ভাজা হবেই, সে সঙ্গে দু-একটি নতুন ধরনের পিঠা তৈরি করে চমকে দিন পরিবারের মানুষদের। আপনাদের জন্য রইল তেমনি একটি পিঠার রেসিপি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
ব্যাটারের জন্য: চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ সামান্য, গুড় ৪ থেকে ৫ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো।
পুরের জন্য: জ্বাল দেওয়া দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, চিনি পরিমাণমতো, ঘি ২ চা-চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, সুজি ১ টেবিল চামচ।
রাবড়ি তৈরি জন্য
দুধ ১ লিটার, ঘি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য, চিনি ৮ টেবিল চামচ, বাদামকুচি সাজানোর জন্য।
প্রণালি
ব্যাটারের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে এবং পুরের সব উপকরণ জ্বাল দিয়ে ঘন করে নিন। তারপর প্যানে ব্যাটার দিয়ে পাতলা রুটি তৈরি করে তাতে পুর দিয়ে ভাঁজ করে পিঠা বানিয়ে নিন।
পাত্রে ঘি দিয়ে তাতে ১ লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। চিনি জ্বাল দিয়ে ক্যারামেল তৈরি করে দুধে মিশিয়ে দিন। তারপর এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন।
এবারে পাটিসাপটা পিঠার ওপর রাবড়ি আর বাদামকুচি সাজিয়ে পরিবেশন করুন।

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে
ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১৪ ঘণ্টা আগে