নর্ডিক অঞ্চলভুক্ত দেশ আইসল্যান্ডের বাজারগুলোতে শসার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। টিকটকে শসার নতুন রেসিপি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশটির মানুষ ব্যাপক হারে শসা কিনতে শুরু করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।
দেশটির এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার টিকটকে শসার একটি সালাদ শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়। তিলের তেল, রসুন, চালের ভিনেগার এবং মরিচের তেল মিশিয়ে ওই শসার সালাদ তৈরি করা হয়েছে।
এ ঘটনায় কঠিন এক সময় পার করছেন দেশটির কৃষকেরা। আইসল্যান্ড ফার্মার অ্যাসোসিয়েশন হার্টিকালচারিস্ট সেলস কোম্পানি (এসএফজি) বিবিসিকে জানিয়েছে, সালাদের ভিডিও ভাইরাল হওয়ার পর যে হারে শসার চাহিদা বেড়েছে, সে হারে জোগান দেওয়া সম্ভব হচ্ছে না।
দেশটির সুপারমার্কেট চেইন হ্যাংকাপ প্রশ্ন তুলেছে চাহিদা ও জোগান নিয়ে। তবে সংস্থাটি স্বীকার করেছে যে শসা কেনার পরিমাণ বেড়েছে।
এসএফজির পরিচালক বলেছেন, বর্তমানে আইসল্যান্ডের কৃষকদের পক্ষে শসার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী এক সপ্তাহ বা তার বেশি কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
হাগকাউপ বিবিসিকে বলেছে, সাধারণত আইসল্যান্ডে এই সময়ে শসার ঘাটতি ঘটে। কোম্পানির ফুড প্রোডাক্ট ম্যানেজা ভিগনির থর বিয়ারগিসন বলেন, তিলের তেল ও কিছু মসলার বিক্রি ‘দ্বিগুণ’ হয়ে গেছে। তবে এই ঘাটতি শুধুমাত্র টিকটক ট্রেন্ডের কারণে নয়।
কিছু কৃষক এই সময়ে তাদের শসার গাছ প্রতিস্থাপন করেন, ফলে এখন বেশি সংখ্যক শসার উৎপাদন হচ্ছে না। এ ছাড়া স্কুলগুলোয় গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়েছে যা সরবরাহের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
আইসল্যান্ডে শসার রেসিপি চালু হয়েছে কানাডার সূত্র ধরে। কানাডার টিকটকার লোগান মোফফিট যিনি ‘কোকম্বার গাই’ নামে পরিচিত। তিনিই মূলত শসার সালাদ আবিষ্কার করেন। গত জুলাই মাস থেকে প্রতিদিনই শসার রেসিপি শেয়ার করছেন তিনি। এই কনটেন্ট ক্রিয়েটরের ৫৫ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে।
যে রেসিপি আইসল্যান্ডের ব্যবহারকারীদের আকৃষ্ট করেছে তাতে শসার সঙ্গে তিলের তেল ও রাইস ভিনেগার ব্যবহার করা হয়। তবে শসার সঙ্গে কখনো কখনো ক্রিম চিজ, অ্যাভোকাড এমনকি স্মোকড স্যামন মাছও মিশিয়ে থাকেন লোগান।
প্রতি বছর প্রায় ২ হাজার টন শসা উৎপাদন করেন আইসল্যান্ডের কৃষকেরা। আইসল্যান্ডের জনসংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৬০০ জন। আইল্যান্ডের বৈরী আবহাওয়ার মধ্যে তাজা পণ্যের পরিমাণ নিয়ে গর্বিত দেশটির নাগরিকেরা।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে