
বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার খাওয়া–দাওয়ায় হলুদাভ খিচুড়ি বা বাসন্তী পোলাও তো থাকবেই। তার সঙ্গে লাবড়া, তরকারি, আলুর দম, বেগুন ভাজা, কুলের চাটনি না থাকলেই নয়। কিন্তু শেষপাতে হলদে বা সোনালি আভার মিষ্টি পদ না হলে চলে? ঘরেই তৈরি করে নিন এসব হলদে মিষ্টি খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ
বুটের ডাল ৫০০ গ্রাম, চিনি ৭৫০ গ্রাম, এলাচ ও দারচিনি ২-৩ পিস, ঘি ১ কাপ, হলুদ রঙ সামান্য, তেজপাতা ২ টি, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ।
প্রণালি
বুটের ডাল পরিষ্কার করে ধুয়ে পানি বেশি দিয়ে সেদ্ধ করে নিন। হয়ে এলে ছেঁকে ডাল মিহি করে বেটে নিন। কড়াইতে ঘি, চিনি, এলাচ, দারচিনি, বুটের ডাল বাটা, তেজপাতা দিয়ে নেড়ে রেখে দিন ১-২ ঘণ্টা। পরে চুলায় কড়াই বসিয়ে রান্না করুন। হালুয়া ঘন হয়ে এলে এলাচ ও দারচিনি, তেজপাতা ফেলে দিন। নাড়তে নাড়তে কড়াই থেকে হালুয়া ছেড়ে এলে নামিয়ে নিন। পছন্দমতো শেপ দিয়ে পরিবেশন করুন।
উপকরণ
গাজর ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, এলাচ ও দারুচিনি দুটি করে, ঘি আধা কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ।
প্রণালি
গাজরের খোসা ফেলে ধুয়ে গ্রেট করে নিন। কড়াইতে ঘি গরম করে গাজর ও চিনি এলাচ ও দারুচিনি দিয়ে নাড়তে থাকুন। হয়ে আসলে গুঁড়ো দুধ ও কাঠবাদাম কুচি দিয়ে নাড়ুন। আঁঠালো হয়ে আসলে নামিয়ে নিন। হাতে ঘি মাখিয়ে গাজরের লাড্ডু তৈরি করুন। তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু।

উপকরণ
লিকুইড দুধ ১ কেজি, গুঁড়ো দুধ আধা কাপ, চিনি ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২-৩ পিস করে, সেমাই আধা কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, জাফরান সামান্য, গোলাপজল ১ চা–চামচ।
প্রণালি
হাঁড়িতে দুধ ফুটে উঠলে এলাচ ও দারুচিনি দিন। এবার চিনি ও গুঁড়ো দুধ দিয়ে নেড়ে নিন। তারপর গাজরকুচি দিয়ে রান্না করুন। সিদ্ধ হলে ঘি গোলাপজল আর লাচ্ছা সেমাই দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। পরে সার্ভিং প্লেটে বা বাটিতে দিয়ে কিশমিশ, কাজুবাদাম, পেস্তাবাদাম দিয়ে পরিবেশন করুন।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে