
আগ্রহ অনুসারে মানুষদের একত্রিত করার একটি কার্যকর মাধ্যম হলো ফেসবুক গ্রুপ। ব্যক্তিগত উদ্যোগ, ব্যবসা, শিক্ষা কিংবা সমাজসেবামূলক উদ্দেশ্যে গঠিত এসব গ্রুপের সাফল্য অনেকাংশে নির্ভর করে সদস্যদের সক্রিয় অংশ নেওয়ার ওপর। তবে শুধু গ্রুপ তৈরি করলেই চলবে না, সেটিকে প্রাণবন্ত ও কার্যকর রাখতে পরিকল্পিতভাবে সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন রাখতে হয়। কিছু কৌশলের মাধ্যমে সহজেই ফেসবুক গ্রুপে অংশগ্রহণ ও একটি সক্রিয় কমিউনিটি গড়ে তোলা সম্ভব।
ফেসবুক গ্রুপের এনগেজমেন্ট বাড়ানোর জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। গ্রুপের এনগেজমেন্ট বাড়ানোর জন্য নিচের সহজ ১৫টি কৌশল অবলম্বন করতে পারেন—
১. নতুন সদস্যদের স্বাগত জানানো: নতুন সদস্যদের স্বাগত জানিয়ে একটি ব্যক্তিগত সংযোগ তৈরি করুন। এ জন্য একটি স্বাগত পোস্ট লিখে নতুন সদস্যদের ট্যাগ দিতে পারেন। এটি সদস্যদের খোলামেলা মতপ্রকাশে সাহায্য করে।
২. নিজের পরিচয় দিতে বলুন: নতুন সদস্যদের একটি পরিচিতিমূলক পোস্ট দিতে উৎসাহ দিন। এতে তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং অন্যদের সঙ্গে সংযোগ গড়ে ওঠে।
৩. সক্রিয় সদস্যদের স্বীকৃতি দিন: সবচেয়ে সক্রিয় সদস্যদের পুরস্কার বা স্বীকৃতি দিন। মাসিক ভিত্তিতে পুরস্কার দিলে সদস্যদের উৎসাহ বাড়ে।
৪. গল্প বলার শক্তি ব্যবহার করুন: ভিডিও বা ছবির মাধ্যমে গল্প বলুন, যা সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি করে।
৫. পোল, সার্ভে ও কুইজ পোস্ট করুন: সরাসরি মতামত চাওয়া হলে সদস্যরা দ্রুত প্রতিক্রিয়া জানায়। এভাবে গ্রুপের এনগেজমেন্ট বাড়ে।
৬. বিভিন্ন প্রশ্ন করুন: বিভন্ন ধরনের ছবিভিত্তিক ও সাধারণ প্রশ্ন পোস্ট করুন, যা আলোচনায় আগ্রহ তৈরি করে।
৭. ছবিসহ উদ্ধৃতি (কোট) পোস্ট করুন: অনুপ্রেরণাদায়ক বা মজার উদ্ধৃতি দিয়ে তৈরি ছবি পোস্ট করুন।
৮. এডুটেইনমেন্ট পোস্ট দিন: শিক্ষামূলক ও বিনোদনমূলক কনটেন্ট মিলিয়ে পোস্ট দিন, যাতে সদস্যরা বেশি আকৃষ্ট হয়।
৯. নিয়মিত পোস্টিং শিডিউল রাখুন: নির্দিষ্ট সময় ও দিনে পোস্ট করলে সদস্যরা পোস্ট প্রত্যাশা করে থাকে। ফলে সেই গ্রুপে প্রবেশ করার আগ্রহ তৈরি হয়।
১০. সঠিক সময়ে পোস্ট করুন: সদস্যরা কখন বেশি সক্রিয়, তা বুঝে সেই সময় পোস্ট শিডিউল করুন।
১১. লাইভ ভিডিও ব্যবহার করুন: গ্রুপে লাইভ ভিডিও করে সদস্যদের সরাসরি যুক্ত করুন। এটি সদস্যদের বিশ্বাস অর্জনে সাহায্য করে।
১২. নোটিফিকেশন চালু রাখতে বলুন: সদস্যদের গ্রুপের পোস্ট মিস না করার জন্য নোটিফিকেশন চালু রাখার অনুরোধ জানান।
১৩. পোস্টে লাইক ও মন্তব্য করুন: অ্যাডমিন হিসেবে প্রতিক্রিয়া জানালে অন্যরাও অংশ নিতে উৎসাহিত হয়।
১৪. ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট পোস্ট করুন: মিম, ভিডিও, জিআইএফ, কুইজ ইত্যাদি পোস্ট করুন। এর ফলে এগুলোতে কমেন্ট, লাইকের মাধ্যমে সদস্যরা এ–বিষয়ক আলোচনায় অংশ নেবেন।
১৫. গ্রুপ ইনসাইটস ব্যবহার করুন: কোন পোস্ট বেশি রেসপন্স পাচ্ছে, কারা বেশি অ্যাকটিভ—এসব তথ্য দেখে স্ট্র্যাটেজি নির্ধারণ করুন। এ জন্য গ্রুপ ইনসাইটস ফিচারটি ব্যবহার করতে পারেন। এটি অ্যাডমিন টুলস অপশনে পাওয়া যায়।
সঠিক পরিকল্পনা, সময়ানুযায়ী কনটেন্ট ও সদস্যদের সঙ্গে কার্যকর সংযোগের মাধ্যমে ফেসবুক গ্রুপকে একটি সফল ও সক্রিয় কমিউনিটিতে রূপান্তর করা সম্ভব।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে