বার্বি পুতুলের থিম সামনে রেখে নতুন ফোন ফ্লিপ নিয়ে আসছে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি। গত বছর বক্স অফিস মাতিয়ে রেখেছিল ‘বার্বি’ মুভিটি। বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় গোলাপি রং। এবার সেই গোলাপি রঙে নতুন ফ্লিপ ফোন নিয়ে আসা হয়েছে। এতে নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের আরেকটি সংস্করণ রয়েছে। আর ফোনটির সঙ্গেই রয়েছে একটি আয়না।
চলতি বছরের শুরুর দিকের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি নিয়ে আসা হবে বলে ঘোষণা দেয় এইচএমডি। আগামী অক্টোবর মাসে এর বিক্রি শুরু হবে।
বার্বি ফোন একটি সাদামাটা ফ্লিপ ফোন। এতে কোনো অ্যাপস নেই। এই ফোনের মাধ্যমে শুধু কথা বলা এবং টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। এতে থাকা নকিয়ার জনপ্রিয় স্নেক (সাপ) গেমের নতুন সংস্করণের নাম ‘ম্যালাবু স্নেক গেম’ রাখা হয়েছে।
ফোনটির স্ক্রিন মাত্র ২ দশমিক ৮ ইঞ্চির। সেই সঙ্গে বার্তা লেখার জন্য একটি কিপ্যাড রয়েছে। অক্ষরের পাশাপাশি কিপ্যাডে লুকানো ইমোজি রয়েছে। যেমন: পাম গাছ, হার্ট চিহ্ন ও ফ্লেমিংগো পাখি। এগুলো অন্ধকারে জ্বলে উঠবে।
ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা নেই। তবে এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আগের যুগের ডিজিটাল ক্যামেরার দিয়ে তোলা ছবিতে অন্যরকম ঝাপসা একটি বিষয় থাকত। সেটিই এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের ছবি তোলার জন্য কম রেজল্যুশনের ক্যামেরা দেওয়ার দাবি করছে এইচএমডি।
ফোনটি চালু করলেই ‘হাই বার্বি’ কণ্ঠস্বর শোনা যাবে। সেই সঙ্গে স্নেক (সাপ) গেমের একটি সাপ স্ক্রিনে ভেসে উঠবে।
বার্বি ফোনটি সাধারণ হলেও এর সঙ্গে অনেকগুলো এক্সেসরিজ থাকবে। ফোনটির সঙ্গে দুটি অতিরিক্ত কভার দেওয়া থাকবে এবং পুঁতি দিয়ে তৈরি একটি স্ট্র্যাপ থাকবে, যা ফোনের সঙ্গে লাগিয়ে কবজিতে ঝুলিয়ে রাখা যাবে। সেই সঙ্গে কতগুলো পাথরের ও সাধারণ স্টিকারও (যেমন: ফুল, রংধনু) দেওয়া থাকবে। ফোনটি মনমতো সাজানোর জন্য স্টিকারগুলো দেওয়া হয়েছে। ফোনটি মোছার জন্য গোলাপি রঙ্গের মাইক্রোফাইবার কাপড়ও বক্সে দেওয়া থাকবে।
ফোনটিকে চার্জ দেওয়ার জন্য গোলাপি রঙের ইউএসবি সি চার্জার থাকবে।
ফোনটি কম বয়সী মেয়েদের ও তরুণীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেই। তাই ফোনটি স্মার্টফোনের আসক্তি কমাবে বলে দাবি করছে ফোনটির প্রস্তুতকারক। এইচএমডি বলছে, এই ফোনের মাধ্যমে স্মার্টফোন থেকে বিরত থাকা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি ওয়্যারলেস নেটওয়ার্ক ফোনটিকে সমর্থন দেবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি অর্ডার দেওয়া যাবে এবং ১ অক্টোবর থেকে ফোনটি বিক্রি শুরু হবে। ফোনটির দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট, দ্য ভার্জ

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে