সম্প্রতি ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দেশীয় খাবার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য একটি বিশেষ রন্ধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মিসেস বালবিরস কুকিং স্কুল। এক্সক্লুসিভ কুকিং ক্লাস ও বুফে লাঞ্চে অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন রন্ধনশিল্পী আল্পনা হাবিব। তিনি সেই অনুষ্ঠানে তাঁর সিগনেচার পদ, ‘আলো মামার তেহারি’, ‘ঘি চপ’ ও ‘শাহি টুকরা’ রান্না করে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে মেক্সিকো ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত, মালদ্বীপের কূটনীতিকেরা এবং চিলি, ইতালি, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতদের স্ত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বেশ কিছু কালিনারি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি। খাদ্যরসিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে আল্পনার নিপুণ রন্ধন প্রদর্শনী উপভোগ করেন।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বেস্টসেলিং কুকবুক লেখক আল্পনা হাবিব তাঁর ব্যক্তিত্বের পাশাপাশি সুস্বাদু রান্নার মধ্য দিয়ে অতিথিদের মন জয় করেন। তাঁর অনন্য রন্ধনশৈলী এবং বহুমাত্রিক পদসম্ভার উপস্থিত সবার মধ্যে বাংলাদেশের খাবার নিয়ে গভীর আগ্রহের সঞ্চার করে।
আন্তর্জাতিক এই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ফায়াজ মুরশিদ কাজীও উপস্থিত ছিলেন।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে