
আমাদের দেশে এমন অনেক রেস্তোরাঁ রয়েছে, যেখানে ভারতীয় খাবার পাওয়া যায়। ভিন্ন স্বাদের মসলাদার এসব খাবারের জন্য খুঁজে খুঁজে রেস্তোরাঁ বের করার মতো ভোজনরসিকও কম নেই। তবে এই ঈদে মসলাপাতির জোগাড়যন্ত্র করে ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন এসব খাবার। তাতে চমকও থাকবে আবার নতুন একটি খাবারও খাওয়া হবে। রেসিপি ও ছবি দিয়েছেন সিম্পল কুকিং বাই নাতাশার স্বত্বাধিকারী নাদিয়া নাতাশা।
উপকরণ
সুজি ১ কাপ, ভাজা ছোলার ডাল এক কাপের ৪ ভাগের ১ ভাগ, কারিপাতা ৪ থেকে ৫টা, কালো সরিষা ও আদাকুচি ১ চা-চামচ করে, কাঁচা মরিচের কুচি, লেবুর রস ও তেল ১ টেবিল চামচ করে, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, মটরশুঁটি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ এবং চিনি সামান্য।

প্রণালি
প্যানে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষা, কারিপাতা সামান্য ভেজে তাতে মটরশুঁটি, ডাল ও সুজি ভেজে নিতে হবে। এবার লবণ ও আদাকুচি দিয়ে ৩ কাপের মতো পানি দিতে হবে। সুজি সেদ্ধ ও ঘন হয়ে এলে লেবুর রস এবং সামান্য চিনি দিয়ে নামাতে হবে। চাইলে ১ চা-চামচ ঘি দিতে পারেন নামানোর সময়।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে