
তপ্ত গরমে প্রশান্তি পেতে গোসলের চেয়ে ভালো আর কী হতে পারে! সারা দিনের ক্লান্তি দূর করে শরীর ও মন সতেজ করে তোলার জন্য গোসলের জুড়ি নেই। গোসল আরও আরামদায়ক আর স্নিগ্ধ হতে পারে, যদি আপনি সঠিক সাবান ব্যবহার করতে পারেন। সঠিক সুগন্ধের সাবান যে শুধু আপনার শরীর পরিষ্কার রাখে, তা নয়; বরং এটি আপনাকে সারা দিনের প্রচণ্ড গরমের অস্বস্তি কাটিয়ে ঝরঝরে করে তুলতে সহায়ক। ঘামের দুর্গন্ধ দূর করে দীর্ঘক্ষণ সতেজতা ধরে রেখে মেজাজ ফুরফুরে রাখতে সুগন্ধি সাবানের কার্যকর ভূমিকা রয়েছে। মন চনমনে রাখার এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ গোসলের অনুষঙ্গটি আপনার প্রতিদিনের ক্লান্তিকর কর্মব্যস্ততায় এনে দিতে পারে একচিলতে শান্তির ছোঁয়া।
বাজারে অনেক ধরনের সাবান পাওয়া যায়। তবে গ্রীষ্মকালে কেমন সুগন্ধের সাবান ব্যবহার করলে সারা দিন ঝরঝরে থাকা যাবে, এ নিয়ে কথা হয় শোভন মেকওভারের স্বত্বাধিকারী কসমেটোলজিস্ট শোভন সাহার সঙ্গে। তিনি বলেন, ‘গরমে যেহেতু অনেক ঘাম হয়, তাই এমন সাবান ব্যবহার করা উচিত, যা ত্বক পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দিনভর সতেজতা দেবে।’ সাইট্রাস কিংবা লেবুজাতীয় ফল, বিভিন্ন ফুল, নারকেলের দুধ এবং ভেষজ উপাদানের নির্যাস দিয়ে তৈরি সাবানগুলো গরমকালে ব্যবহার করার জন্য জুতসই। এ ধরনের সাবান ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকার পাশাপাশি সারা দিন তরতাজা অনুভূত হয়, মানসিক চাপ কমে, এমনকি ঘুমও ভালো হয়। জেনে নিতে পারেন এই ভরা গ্রীষ্মে কেমন সাবান ব্যবহার করলে দিনভর সতেজ থাকা যাবে—
কসমেটোলজিস্ট শোভন সাহা বলেন, ‘গ্রীষ্মে সতেজতার কথা উঠলে প্রথমে মনে আসে সাইট্রাসের সুগন্ধের কথা। লেবু, কমলা বা ট্যাঞ্জারিনের কড়া ও সতেজ ঘ্রাণ নিমেষে আপনার মন ভালো করে দিতে সক্ষম।’ সকালের শুরুটা যদি সাইট্রাস-জাতীয় সুগন্ধ দিয়ে শুরু হয়, তাহলে সেটি আপনাকে সারা দিনের কাজের শক্তি জোগাবে এবং শরীরের সতেজতা দীর্ঘস্থায়ী করবে।
নারকেলের সুবাস মূলত প্রশান্তি এনে দেয়। এটি শুধু ঘ্রাণেই চমৎকার নয়, শোভন সাহা জানান, নারকেলের দুধ কিংবা তেলসমৃদ্ধ সাবান গ্রীষ্মে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বিশেষভাবে কার্যকরী। যাঁরা রোদে পোড়া ত্বকে একটু কোমলতা চান, তাঁদের জন্য এটি সেরা।

ফুলের সুগন্ধ সব সময় গ্রীষ্মকালের জন্য সেরা। বিশেষ করে বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ এ সময় একধরনের শান্তির অনুভূতি দেয়। শোভন সাহা বলেন, ‘এই ঘ্রাণ মানসিক চাপ কমিয়ে আপনাকে প্রশান্তি দেবে। এ ধরনের সাবান ব্যবহারে শরীরে একধরনের হালকা মিষ্টি গন্ধ লেগে থাকে, যা তরতাজা অনুভূতি দেয়।’
একটি ভালো মানের সুগন্ধি সাবান শুধু শরীরই পরিষ্কার করে না, এটি আপনার মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। এই গ্রীষ্মে সঠিক সুবাসের সঙ্গে নিজেকে রাখুন সতেজ, প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী। শোভন সাহা, কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী, শোভন মেকওভার
কিছু ভেষজ উপাদান গ্রীষ্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেমন পুদিনা, তুলসী কিংবা রোজমেরি। এগুলোর সুগন্ধ আপনাকে সতেজ ও চনমনে থাকতে সাহায্য করবে। তুলসীর কড়া এবং ঝাঁজালো ঘ্রাণ আপনাকে সতেজ পরিবেশের অনুভূতি দেবে, যা প্রচণ্ড গরমে শরীরের অস্বস্তি কাটাতে সাহায্য করে। এই ভেষজ ঘ্রাণ প্রাকৃতিক ও সতেজ অনুভূতির জন্য খুব ভালো।
শোভন সাহা আরও জানান, আম কিংবা আনারসের মতো রসাল ফলের মিষ্টি সুবাস গরমকালের গোসলকে আরও আনন্দদায়ক করে তোলে। প্রচণ্ড গরমে যখন ক্লান্তি ভর করে, তখন এ ধরনের ফলের মিষ্টি ঘ্রাণ মন প্রফুল্ল রাখে। এটি আপনাকে প্রতিদিনের ব্যস্ততার মাঝেও একধরনের প্রশান্তি দেবে।
সমুদ্র পছন্দ করেন, কিন্তু যেতে পারছেন না? তবে ‘ওশান ব্রিজ’ ঘরানার সাবান ব্যবহার করুন। সমুদ্রের নোনাজল আর হালকা শীতল বাতাসের এই সুগন্ধ আপনাকে সমুদ্রপারে ভ্রমণের স্মৃতি মনে করিয়ে দেবে। এ ধরনের সুগন্ধ সাধারণত হালকা ও শীতল প্রকৃতির হয়, যা গরমের তীব্রতা কমাতে মানসিকভাবে সহায়তা করে।
সারা দিনের খাটাখাটুনির পর বাসায় ফিরে রাতের গোসলে ল্যাভেন্ডারের সুগন্ধিযুক্ত সাবান হতে পারে আপনার পরম বন্ধু। ল্যাভেন্ডার তার শান্ত এবং আরামদায়ক গুণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এটি দুশ্চিন্তা কমিয়ে গভীর ঘুমে সাহায্য করে। তবে গ্রীষ্মের গুমোট গরমে যাঁরা স্বস্তি খুঁজছেন, তাঁদের জন্য এই ল্যাভেন্ডারের সুগন্ধ আদর্শ।
গ্রীষ্মের গরমের তালিকায় তরমুজ যেমন শীর্ষে, তেমনই সাবানের সুগন্ধের তালিকায়ও এটি সেরা। তরমুজের হালকা, মিষ্টি ও জলীয় ঘ্রাণ শরীর শীতল রাখার অনুভূতি দেয়। এটি বেশ প্রাণবন্ত সুগন্ধ, যা আপনাকে গোসলের রুটিনের একঘেয়েমি থেকে প্রশান্তি এনে দেবে।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে