
সপ্তম শতকের আরব বেদুইন কবি কায়েস ইবনে আল-মুলাওয়াহ ও তাঁর প্রেমিকা লাইলি বিনতে মাহদির প্রেমকাহিনি ‘লাইলি ও মজনু’। এটি বিশ্বের অন্যতম করুণ ও বিখ্যাত প্রেমগাথা হিসেবে পরিচিত। গল্পটি আরব উপদ্বীপে উদ্ভূত হয়ে বিভিন্ন যুগে নানা সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছে।
একবিংশ শতাব্দীতেও তাঁদের প্রেমের কাহিনি ব্যাপক জনপ্রিয় ও প্রায়ই প্রেমে পাগল যুগলদের ‘লাইলি-মজনু’ বলে অভিহিত করা হয়। এটি এমন এক গল্প, যা কেবল প্রেমেরই নয়, বিচ্ছেদ, দুঃখ ও আত্মত্যাগেরও প্রতীক হয়ে উঠেছে।
শুনতে শুনতে কখনো কি আপনিও কল্পনার জগতে হারিয়ে গেছেন, ভাবছেন—কেমন ছিল সেই যুগ? কেমন ছিলেন লাইলি ও মজনু? তাঁদের জীবনযাপন কেমন ছিল? ইশ যদি রংতুলির আঁচড়ে সেই সময়টিকে জীবন্তভাবে দেখতে পারতাম! আজ আপনাদের সামনে তুলে ধরা হলো লাইলি ও মজনুর করুণ প্রেমগাথার বিভিন্ন সময়ের অঙ্কিত চিত্র, যা এই অমর প্রেমকাহিনিকে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করবে।

কায়েস, যিনি মজনু নামেও পরিচিত, লাইলির প্রতি গভীর প্রেমে মগ্ন হয়ে পড়েন। অপ্রাপ্ত প্রেম তাঁকে মানসিকভাবে ভারসাম্যহীন করে ফেলে। তিনি ‘মজনু’ বা ‘উন্মাদ’ নামে পরিচিতি পান।

এই ফোলিও চিত্রটি তখনকার, যখন তাঁদের প্রথম দেখা হয় বিদ্যালয়ে (মাদ্রাসা)। যেখানে প্রথম দর্শনেই একে অন্যের প্রেমে পড়ে যান। যদিও গল্পের স্থান আরব, এই চিত্রকলার স্থাপত্যিক পটভূমি মূলত ফারসি।

লাইলি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী ও গুণবতী নারী। কায়েসের প্রতি তাঁর প্রেম থাকলেও সামাজিক ও গোত্রীয় রীতিনীতির কারণে তাঁদের বিয়ে সম্ভব হয়নি। পাণ্ডুলিপি অনুযায়ী, ১৬ শতকের শেষার্ধে লাইলি ও মজনুকে নিয়ে লেখেন ইরানের খোরাসান অঞ্চলের লেখক ও পণ্ডিত মীর বাখরজি।

লাইলির বাবা তাঁকে অন্য এক ধনী পুরুষের সঙ্গে বিয়ে দেন, এতে মজনুর হৃদয় ভেঙে যায়।

বিচ্ছেদের পর মজনু মরুভূমিতে চলে যান, যেখানে তিনি পাগলের মতো জীবন যাপন করতে থাকেন। তিনি লাইলির প্রতি গভীর প্রেম নিয়ে আবেগময় কবিতা লিখতেন, যা পরে বিখ্যাত হয়ে ওঠে।

লাইলি যদিও বিবাহিত ছিলেন, তবুও মজনুর প্রতি তাঁর প্রেম অটুট ছিল এবং এই অপূর্ণ প্রেমের যন্ত্রণায় তিনি কষ্ট পেতেন।

‘মজনু’ নামটির আরবি অর্থ হলো ‘অভিভূত’ বা ‘উন্মাদ’, যা কায়েসের মানসিক অবস্থাকে প্রতিফলিত করে—লাইলির প্রতি তাঁর অপ্রতিরোধ্য ভালোবাসা ও আত্মবিস্মৃত আচরণের প্রকাশ হিসেবেই এই নাম পরিচিতি পায়।

লাইলি ও মজনুর গল্পকে প্রায়ই ভালোবাসার শক্তি ও সমাজের বিধিনিষেধের কারণে সেই ভালোবাসা প্রকাশে যে পরিণতি আসে, এর প্রতীক হিসেবে দেখা হয়।

গল্পটির বিভিন্ন সংস্করণ হয়েছে। এর মধ্যে পারসি কবি নিজামি গনজাভি ও ভারতীয় কবি আমির খসরু রচিত রূপগুলো অন্তর্ভুক্ত। এই সংস্করণগুলোতে মূল গল্পে রচয়িতাদের নিজস্ব উপাদান যোগ হয়েছে। এতে গল্পটি আরও জনপ্রিয় হয়েছে।

পরে লাইলি–মজনু থিমটি আরবি থেকে ফারসি, তুর্কি ও ভারতীয় ভাষায় রূপান্তরিত হয়। পারস্যের কবি নিজামি গনজাভি রচিত বর্ণনামূলক কবিতা খামসা এর তৃতীয় অংশ।

এটি মজনু ও লাইলির প্রেমকাহিনিকে প্রশংসা করে রচিত একটি বিখ্যাত কবিতা। এই রোমান্টিক কবিতা রচনা করেছিলেন আমির খসরু। এই পাণ্ডুলিপির ক্যালিগ্রাফার ছিলেন সুলতান আলি মাশহাদি, যিনি সম্ভবত ১৫০৬ সালে হেরাতে এটি লিপিবদ্ধ করেন (ব্রিটিশ লাইব্রেরি আইও ইসলামিক ৩৮৩)। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর গল্প পারস্য, মুঘল ও অটোমান (ওসামনীয়) সাম্রাজ্যের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের অনুপ্রাণিত করেছিল।

লাইলি ও মজনুর চিত্রায়ণে পারস্যের ক্ষুদ্র চিত্রকলা (পার্সিয়ান মিনিয়েচার পেইন্টিং) বিশেষভাবে বিখ্যাত। এই ক্ষুদ্রাকৃতির শিল্পকর্মগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে আঁকা হয় এবং প্রায়ই গল্পের দৃশ্যাবলি চিত্রিত করা হয়েছে, যেখানে চরিত্রগুলোর আবেগ ও তাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।

লাইলি ও মজনুর চিত্রায়িত পাণ্ডুলিপিগুলোর চিত্রকর্মে প্রায়ই তাঁদের প্রেমকাহিনির আবেগঘন মুহূর্তগুলো তুলে ধরা হয়। এসব চিত্রে উজ্জ্বল রং, বিস্তারিত বিবরণ ও মুখাবয়বের অভিব্যক্তির মাধ্যমে তাঁদের অনুভূতির গভীরতা প্রকাশ করা হয়।

লাইলি ও মজনুর গল্প সাহিত্যের অন্যান্য শাখাতেও জায়গা করে নিয়েছে, যার মধ্যে সুফি মরমী গ্রন্থও রয়েছে। এই প্রেমকাহিনিকে প্রায়ই রূপক অর্থে ব্যাখ্যা করা হয়, যেখানে লাইলির প্রতি মজনুর আকুলতা, সৃষ্টিকর্তার সঙ্গে আত্মিক মিলনের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

লাইলি ও মজনুর চিত্রায়িত পাণ্ডুলিপিগুলোতে প্রায়ই তাঁদের প্রথম সাক্ষাৎ, মজনুর লাইলি প্রতি আকুলতা, তাঁদের বিচ্ছেদ ও মরুভূমিতে মজনুর ভ্রমণের দৃশ্যাবলি চিত্রিত করা হয়।

পাণ্ডুলিপির চিত্রায়ণে প্রাকৃতিক দৃশ্যগুলো প্রায়ই সবুজ ও প্রাণবন্ত দেখা যায়—যা প্রাকৃতির সৌন্দর্যকে প্রতিফলিত করে এবং লাইলি ও মজনুর গল্পের পটভূমি হিসেবে কাজ করে। এসব প্রাকৃতিক দৃশ্যে বাগান, নদী, পর্বত ও মরুভূমির দৃশ্য থাকে।

লাইলি ও মজনুর গল্প সাংস্কৃতিক সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রসারিত হয়েছে এবং এটি পারসি (ইরান), আরব এবং মধ্য ও দক্ষিণ এশিয়াতে জনপ্রিয়তা পায়। এই থিম নিয়ে পাণ্ডুলিপি চিত্রকর্ম ও কবিতা বিভিন্ন শিল্পকর্মের ঐতিহ্যে পাওয়া যায়।
লাইলি ও মজনুর গল্প আজও মানুষের হৃদয়ে গভীরভাবে জড়িয়ে রয়েছে। যা প্রেমের শক্তি, বিচ্ছেদের বেদনা ও সমাজের আরোপিত সীমাবদ্ধতাগুলোর গুরুত্বকে তুলে ধরে। তাঁদের গল্পের সঙ্গে সম্পর্কিত পাণ্ডুলিপির চিত্রায়ণ ও কবিতা তাঁদের প্রেমের চিরন্তন প্রকৃতি ও শিল্পীর কাব্যিক প্রকাশের নিদর্শন হয়ে রয়েছে।


ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে